মাঠে না এসেই ইতিহাস গড়লো বারিধারা-ফেনী সকার!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১৬:০৫

মাঠে না এসেই ইতিহাস গড়লো বারিধারা-ফেনী সকার! বাংলাদেশের ফুটবলে ইতিহাসই গড়লো উত্তর বারিধারা ও ফেনী সকার! তবে খেলে নয়, না খেলেই এমনটি করেছে প্রিমিয়ার লিগের তলানীর দুই দল।

বুধবার রেলিগেশন প্লে অফে খেলার কথা ছিল উত্তর বারিধারা ও ফেনী সকারের।  বিকাল সাড়ে ৩ টায় খেলার কথা থাকলেও মাঠে আসেনি কোনও দলই।  মাঠে থাকা রেফারিরা ১৫ মিনিট অপেক্ষা করার পরও মাঠে উপস্থিত ছিল না তারা।

এমন ঘটনার মধ্য দিয়ে দেশের ফুটবলে উদাহরণই হয়ে থাকলো ক্লাব দুটি। কারণ এর আগে কখনও কোনও দলের মাঠে উপস্থিত না হওয়ার ঘটনা ঘটেনি। বিষয়টিতে হতাশা প্রকাশ করে ম্যাচ কমিশনার ইব্রাহিম নেসার বলেছেন, ‘আমি ২৫ বছর ধরে ম্যাচ কমিশনার ও রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছি। দেশের ফুটবলে এমনটি হতে দেখিনি।’  

তিনি আরও জানিয়েছেন, তারা বিষয়টি বাফুফের ডিসিপ্লিনারি কমিটির কাছে জানাবেন।  সেই কমিটি এখন এবিষয়ে সিদ্ধান্ত নেবে।

মূলত প্রিমিয়ার লিগে এবারের আসরে ওই দুই দলই ছিল তলানীতে। বাই-ল’জ অনুযায়ী পয়েন্ট তালিকার তলানীতে থাকা দলের দেশের একমাত্র পেশাদার লিগ থেকে বাদ পড়ার কথা। কিন্ত ২২ ম্যাচ শেষে উত্তর বারিধারা ও সকার ক্লাব ফেনী উভয়ের পয়েন্ট ১৮ হয়ে যাওয়ায় নিয়ম অনুযায়ী দুই দলের মাঝে দুই লেগের প্লে-অফ হওয়ার কথা।  সেই জায়গায় ঘটনা হয়েছে উল্টো।  মঙ্গলবার দুই দলই একসঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে জানিয়েছে তারা এ ম্যাচ খেলবে না।

নিয়মতান্ত্রিকভাবে পৃথিবীর অন্য কোথাও কোনও ক্লাব এভাবে সরাসরি খেলতে অস্বীকৃতি জানালে তাদের সরাসরি বাদ দেওয়ার উদাহরণ রয়েছে।  এই অবস্থায় বাফুফে এখন কী করবে? এমন প্রশ্ন করা হলে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গতকাল বলেছিলেন, ‘পেশাদার লিগ কমিটি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।’

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের