সাফ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৭, ২২:৩১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ২২:৩৫

সাফ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশের মেয়েরা দেশে ফিরেছে শিলিগুড়িতে অনুষ্ঠিত মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হওয়া বাংলাদেশ ফুটবল দল। এর আগে ২০১৫ সালে মেয়েদের অনূর্ধ্ব-১৪ দল নেপাল থেকে দেশের জন্য নিয়ে এসেছিল এএফসির আঞ্চলিক শিরোপা। তবে সেটি ছিল বয়সভিত্তিক ফুটবলের সাফল্য। এরপর বিদেশের মাঠে তো দূরের কথা, দেশের মাটিতেও জাতীয় পর্যায়ে মেয়েরা এর আগে কোনও ট্রফি জিততে পারেনি। সাফে রানার্স-আপ হয়ে এই প্রথম কোনও ট্রফি জিতল তারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিমানবন্দরে দলের জন্য উষ্ণ সংবর্ধনার আয়োজন করে। ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা দলকে ফুলেল শুভেচ্ছা জানান। 

সাফের  ফাইনালে ভারতের বিপক্ষে ৩-১ গোলে হেরে শিরোপা উঁচু করে ধরা হয়নি বাংলাদেশের। তবে রানার্স আপ ট্রফির সঙ্গে ভালো পারফরম্যান্স ও পরিচ্ছন্ন ফুটবল খেলে ফেয়ার-প্লে ট্রফিও জয় করেছে লাল-সবুজের দল। পুরো টুর্নামেন্টে একটি বিপজ্জনক ফাউলও করেনি বাংলাদেশের মেয়েরা। উল্টো দুর্দান্ত পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছে ফাইনালে। তবে হার মানলেও সার্বিকভাবে ভালো ফুটবল খেলার কারণে ফেয়ার প্লে ট্রফি উঠেছে বাংলাদেশের হাতে। পুরো টুর্নামেন্টে মোট ১৩ গোল করেছে বাংলাদেশ, আর গোল হজম করেছে ৩টি।  এই তিনটি গোলই হয়েছে ফাইনালে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি