উয়েফার বর্ষসেরা দলে মেসি-রোনালদো-গ্রিজমান

স্পোর্টস ডেস্ক
০৬ জানুয়ারি ২০১৭, ১৩:০২আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১৩:০২

মেসি, রোনালদো ও গ্রিজমান উয়েফাডটকমের বর্ষসেরা দলে নাম লেখালেন ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আন্তোয়ান গ্রিজমান। উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটের পাঠকদের নির্বাচিত ৮ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন এ তিনজন। প্রায় সাড়ে ৬ লাখ ভক্ত ভোট দিয়ে এ দল নির্বাচিত করে। এনিয়ে রোনালদো রেকর্ড ১১ বার দলটিতে জায়গা পেলেন।

দলটিতে আধিপত্য করছে লা লিগার খেলোয়াড়রা। ৮ জনই স্পেনের শীর্ষ লিগে খেলেন, যেখানে চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের চারজন আছেন।

এ তিন ফরোয়ার্ডের সঙ্গে মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়ালের লুকা মোডরিচ ও টোনি ক্রোস এবং বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।

রিয়াল ও বার্সেলোনার খেলোয়াড়দের নিয়ে সাজানো হয়েছে রক্ষণভাগ। সের্হিয়ো রামোস ও জেরার্ড পিকের সঙ্গে রক্ষণে আরও আছেন বায়ার্ন মিউনিখের জেরোম বোয়েটাং ও জুভেন্টাসের লিওনার্দো বোনুচ্চি।

বোনুচ্চির জুভেন্টাস সতীর্থ জিয়ানলুইজি বুফন দলের গোলরক্ষক হিসেবে ভোট পেয়েছেন।

রামোসের ব্যালটে পড়েছে সবচেয়ে বেশি ৪ লাখ ৮৮ হাজার ভোট।

২০১৬ সালের সেরা উয়েফাডটকম দল: জিয়ানলুইজি বুফন, জেরোম বোয়েটাং, জেরার্ড পিকে, সের্হিয়ো রামোস, লিওনার্দো বোনুচ্চি, লুক মোডরিচ, টোনি ক্রোস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, আন্তোয়ান গ্রিজমান ও ক্রিস্তিয়ানো রোনালদো। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান