নেইমারের গোলখরা কাটবে আশা এনরিকের

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪

নেইমার ও এনরিকে আরও একবার নেইমারকে সমর্থন দিলেন বার্সেলোনা কোচ লুই এনরিকে। ক্লাবের জার্সিতে ১০ ম্যাচ গোল করেননি ব্রাজিলিয়ান তারকা। তিনি শিগগিরই এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসবেন আশা স্প্যানিশ কোচের।

বার্সার হয়ে ব্রাজিলের ফরোয়ার্ডের সর্বশেষ গোলটি ছিল চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আর লা লিগায় তিনি গোল পাননি সেই অক্টোবরের শুরু থেকে। সেল্টা ভিগোর বিপক্ষে পেনাল্টি গোলটিই ছিল শীর্ষ লিগে তার শেষ গোল।

গোল না পেয়ে বিতর্কিত হওয়ার পাশাপাশি বৃহস্পতিবার কোপা দেল রেতে অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে সমালোচিত হন নেইমার। ম্যাচটিতে দুইবার ফাউলের শিকার হয়ে তার বাড়াবাড়ি প্রতিক্রিয়া নিয়ে অনেক কথা উঠেছে। তবে এই দুঃসময়ে কোচকে পাশে পাচ্ছেন ২৪ বছর বয়সী।

ভিয়ারিয়ালের মাঠে নামার আগে নেইমারের উপর আস্থা জানালেন এনরিকে, ‘নেইমারের সবকিছু ঠিক আছে। সে অনেক গোল করতে যাচ্ছে, নিশ্চিত। আমাদের শুধু ইতিবাচক হতে হবে। আর নেইমারের পারফরম্যান্স নেতিবাচকের চেয়ে অনেক বেশি ইতিবাচক। তার ভালো একটি মৌসুম যাচ্ছে।’ সূত্র- ইএসিপএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী