ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ নামাল লিভারপুল

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৯:৫৩

ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ নামাল লিভারপুল এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্লাইমাউথ আরগাইলের বিপক্ষে সবচেয়ে তরুণ দলকে মাঠে নামালেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল ভাঙল ৫২ বছরের পুরানো রেকর্ড।

রবিবার এফএ কাপের লড়াইয়ের জন্য সর্বকালের ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ একাদশ ঘোষণা করে লিভারপুল। ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট নিশ্চিত করে এটি, ‘ক্লাবের পরিসংখ্যানবিদ জেড রিয়ার মাধ্যমে আমরা নিশ্চিত হলাম আজকের একাদশই ক্লাব ইতিহাসের সর্বকনিষ্ঠ, যার খেলোয়াড়দের গড় বয়স ২১ বছর ২৯৬ দিন।’

ক্লাব জানায় আগের রেকর্ডটি ছিল ১৯৬৫ সালের এফএ কাপ ফাইনালে। মলিনক্সে ৩-১ গোলে উলভসকে হারিয়েছিল লিভারপুল, যার খেলোয়াড়দের গড় বয়স ছিল ২২ বছর ৩০৩ দিন।

জো গোমেজ, শেই ওজো, ওভি ইজারিয়া, ট্রেন্ট আরনল্ড ও বেন উডবার্নের মতো তরুণদের একাদশে রেখেছেন ক্লপ। কেন এমন সিদ্ধান্ত সেটাও জানান লিভারপুলের কোচ, ‘আমি এ লাইনআপ বাছাই করেছি কারণ আমরা পরের পর্বে যেতে চাই।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের