লিভারপুলের ড্র, চেলসি চতুর্থ রাউন্ডে

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ০১:৪৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ০১:৪৩

পেদ্রোর জোড়া গোলে জয় পায় চেলসি এনফিল্ডে লিভারপুল তাদের ইতিহাসের সর্বকনিষ্ঠ দল নামিয়েছিল রবিবার। কিন্তু ইয়ুর্গেন ক্লপ বুঝতে পারলেন অল্প বয়সী তরুণদের এখনও শেখার বাকি আছে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্লাইমাউথ আরগাইলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লিভারপুল। চতুর্থ রাউন্ড নিশ্চিত করতে রিপ্লে (পুনরায়) ম্যাচ খেলতে হবে দুই দলকে।
ডিভোক ওরিগি বাদে আর কোনও খেলোয়াড়ই তেমন মুখ চেনা ছিল না এদিন। একাডেমির পাঁচ খেলোয়াড়কে নামানো হয়েছিল। কিন্তু চতুর্থ বিভাগের দলের বিপক্ষে তারা সুবিধা করতে পারেননি। ৬৩ মিনিটে ড্যানিয়েল স্টুরিজ ও ৭৫ মিনিটে রবের্তো ফিরমিনো ও অ্যাডাম লালানাকে বেঞ্চ থেকে মাঠে নামানোর সিদ্ধান্তও লিভারপুলকে জেতাতে পারেনি। এবার অল রেডদের অঘটনের স্বাদ দিতে হোম পার্কে স্বাগত জানাবে প্লাইমাউথ।
পিটার্সবোরো ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে ১০ জনের চেলসি। পেদ্রোর জোড়া গোলের সঙ্গে মিচি বাতসুয়াই ও উইলিয়ানের গোলে জয় নিশ্চিত করে ব্লুরা। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখেন জন টেরি।

বেন ডেভিস ও সন হিউং-মিনের গোলে অ্যাস্টন ভিলাকে ২-০ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডের বাধা পেরিয়েছে টটেনহ্যাম হটস্পার। শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে ৩-০ গোলে জিতে পরের পর্ব নিশ্চিত করেছে মিডলসব্রো। এফএ কাপের ইতিহাসের অন্যতম সর্বকনিষ্ঠ গোলদাতার আসনটি দখল করে কার্ডিফের বিপক্ষে ফুলহ্যামকে ২-১ গোলে জেতান ১৬ বছর বয়সী রায়ান সেসেগনন।

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম