সুইডেনে মানহানির মামলা জিতলেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৯:৪২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২০:৩৯

জ্লাতান ইব্রাহিমোভিচ গত এপ্রিলে ‘ডোপ নেওয়ার’ অপবাদ শুনতে হয়েছিল সুইডেনের জাতীয় অ্যাথলেটিকসের সাবেক কোচের কাছ থেকে। বিষয়টি মোটেও সইতে পারেননি জ্লাতান ইব্রাহিমোভিচ। মানহানির মামলা করেছিলেন তিনি। সোমবার জানা গেল, এ মামলায় জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত সুইডেনের জাতীয় অ্যাথলেটিকস দলের কোচ ছিলেন উলফ কার্লসন। গত এপ্রিলে এক ক্রীড়া সম্মেলনে তিনি তার মত প্রকাশ করে মন্তব্য করেন, ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত জুভেন্টাসে দ্রুত মানিয়ে নিতে ডোপ নিয়েছিলেন ইব্রাহিমোভিচ। কার্লসন বলেছেন, ‘জুভেন্টাসে মাত্র ছয় মাসের মধ্যে তার পেশির ওজন ১০ কেজি বাড়িয়েছিল। এত অল্প সময়ে এটা অসম্ভব।’ এক স্থানীয় সংবাদপত্রকে তিনি তার মত জানান, ‘আমি মনে করি সে ডোপ নিয়েছিল। আমার মত এটাই।’

সোমবার ভার্মল্যান্ডের জেলা আদালত তাদের রায়ে জানান, এমন মন্তব্য করে ইব্রাহিমোভিচের সুনামহানি করেছেন কার্লসন। মামলার রায়ে তাকে ২৪ হাজার ক্রোনার জরিমানা করেছেন আদালত। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের