৪৮ দলের বিশ্বকাপকে ম্যারাডোনার সমর্থন

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ২১:০২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ২১:০৯

৪৮ দলের বিশ্বকাপকে ম্যারাডোনার সমর্থন বিশ্বকাপে দল বাড়ানোর আলোচনা চলছে জিয়ান্নি ইনফান্তিনো ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার এই পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা।

এমনিতে আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ ফিফার অন্যতম সমালোচক। অতীতে ভিন্ন সময়ে ভিন্ন কারণে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাকে ধুয়ে দিয়েছেন তিনি। তবে বিশ্বকাপে দল বাড়ানোর বিষয়টাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ম্যারাডোনা। ইনফান্তিনোর ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাকে সমর্থন দিয়েছেন তিনি। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল করার চিন্তা-ভাবনা করছে ফিফা। এই বিষয় নিয়ে বৈঠকে বসার কথা সংস্থাটির মঙ্গলবার। সেখানে সিদ্ধান্ত যাইহোক, ম্যারাডোনার সমর্থন পেয়েছেন ইনফান্তিনো, ‘জিয়ান্নির প্রস্তাবনায় আমি ভীষণ খুশি। কারণ এতে করে অনেক দেশের খেলার সুযোগ হবে, যাদের অনেকেই বিশ্বকাপ বাছাই পর্বেই জেনে যায় তাদের সুযোগ হচ্ছে না মূল পর্বে।’

বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনাকে অনেক ফেডারেশন ইতিবাচক হিসেবে দেখছে বলে জানিয়েছিলেন ফিফা সভাপতি। এতে করে আরও দেশের যেমন খেলার সুযোগ তৈরি হবে, তেমনি বিশ্বকাপ হবে আরও উত্তেজনাপূর্ণ। আর তাতে অনেক দেশের ফু্টবল মহাযজ্ঞে খেলার স্বপ্ন পূরণ হবে। এই বিষয়টা অনুভব করছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনাও, ‘এটা প্রত্যেকটা দেশকে স্বপ্ন দেখাবে এবং নতুন করে আকাঙ্খা তৈরি করবে ফুটবলের জন্য। আমার কাছে তাই এটা একটি চমৎকার পরিকল্পনা।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান