মেসি জাদুতে কাপের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০১৭, ০৪:৪২আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ০৪:৫৭

মেসি জাদুতে কাপের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা গোল পেয়েছেন লুই সুয়ারেস। ব্যর্থতার বৃত্ত ভেঙে গোলের দেখা পেয়েছেন নেইমারও। তবু অ্যাথলেতিক বিলবাওয়ের ‍বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের নায়ক লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুর্দান্ত ফ্রি কিকেই যে বার্সেলোনা ৩-১ গোলের জয়ে নিশ্চিত করেছে কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল।

বিলবাওয়ের মাঠ থেকে ২-১ গোলে হেরে ফিরেছিল বার্সেলোনা। ঘরের মাঠের ফিরতি লেগে তাই জয়ের বিকল্প ছিল না তাদের। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচ জিতে ৪-৩ অগ্রগামিতায় কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। এই ম্যাচেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের বাঁচিয়ে দিয়েছেন মেসি। তার গোলের আগে ম্যাচের স্কোরলাইন ছিল এমন-বার্সেলোনা ২-১ বিলবাও। এগিয়ে থাকলেও দুই লেগ মিলিয়ে স্কোরলাইন তখন ৩-৩। তাই তখনও শঙ্কা ছিল বার্সেলোনা সর্থকদের মনে।

অবশ্য যে দলে মেসি আছেন, তাদের খুব বেশি চিন্তা না করলেও চলে। অতীতে অসংখ্যবার বার্সেলোনাকে বাঁচিয়ে দেওয়া আর্জেন্টাইন অধিনায়ক ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন আরেকবার। ৭৮ মিনিটে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে নিজেকে চেনালেন আবারও। চলতি বছরে যেন ফ্রি কিক থেকে গোল করার পণ করে তিনি নামছেন মাঠে। লিগের সবশেষ ম্যাচেও শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে করেছিলেন চোখ ধাঁধাঁনো গোল। করলেন তিনি বিলবাওয়ের বিপক্ষেও। বক্সের বেশ খানিকটা বাইরে থেকে বুদ্ধিদীপ্ত ফ্রি কিক থেকে গোল করে নিশ্চিত করেন দলের জয়।

এর আগে ৩৫ মিনিটে বার্সেলোনা লিড নিয়েছিল সুয়ারেসের অসাধারণ এক গোলে। নেইমারের ক্রস ভলিতে জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার। গোলটা অনেকটা ‘সুপারম্যান’ ধাচের। বক্সের ভেতর থেকে বাতাসে ভেসে উড়ন্ত এক গোল করেছেন তিনি। বিরতিতে গিয়েছিল বার্সেলোনা ওই গোলের লিড নিয়েই। অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। অনেক দিন ধরে গোল খরায় ভোগা ব্রাজিলিয়ান তারকা জাল খুঁজে পান পেনাল্টি থেকে।

২-০ গোলে এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ স্থায়ী ছিল না। ৫১ ‍মিনিটেই যে এক গোল শোধ করে দেয় বিলবাও। সাবোরিতের হেডে বল জালে জড়ালে স্তব্ধ হয়ে যায় ন্যু ক্যাম্প। ওই গোলে সমীকরণ আবার কঠিন হয়ে যায় বার্সেলোনার। যদিও সব হিসাব ঠিকঠাক মিলিয়ে দিয়েছেন মেসি দুর্দান্ত এক গোল করে। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী