লা লিগার সব দলের বিপক্ষে মেসির গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৯:৪১

লা লিগার সব দলের বিপক্ষে মেসির গোলের রেকর্ড লিওনেল মেসি মাঠে নামেনই যেন নতুন কোনও রেকর্ড গড়তে। শনিবার রাতেও করলেন আরেকটি। লা পালমাসের জালে বল জড়িয়ে লা লিগার সব দলের বিপক্ষে গোল করার নতুন কীর্তি গড়লেন আর্জেন্টাইন খুদে জাদুকর।

চলতি মৌসুমে লা লিগায় যে দলগুলো খেলছে, তাদের মধ্যে শুধু লা পালমাসের বিপক্ষে গোল ছিল না মেসির। শনিবারের ম্যাচে সেই ঘরটাও পূরণ করলেন বার্সেলোনা তারকা। ন্যু ক্যাম্পে ৫-০ গোলের বড় জয়ের সঙ্গে নতুন একটা রেকর্ডও গড়ে ফেললেন তিনি। ২০১৬-১৭ মৌসুমে লা লিগায় খেলা সব দলের বিপক্ষে এখন গোল আছে মেসির।

পালমাসের জালে বল জড়িয়ে লা লিগার ৩৫ দলের বিপক্ষে লক্ষ্যভেদ করলেন মেসি। তাতে ভাগ বসালেন রাউলের এক রেকর্ডে। রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তি লিগে প্রতিযোগিতা করা ৩৫ দলের বিপক্ষে গোল করার কীর্তি গড়েছিলেন। সেখানে এবার যোগ হলো আর্জেন্টাইন অধিনায়কের নামটাও।

পালমাসের বিপক্ষে জয়ে মেসি ছাড়াও লক্ষ্যভেদ করেছেন লুই সুয়ারেস। উরুগুইয়ান স্ট্রাইকার জাল খুঁজে পেয়েছেন দুইবার। এছাড়া স্কোরশিটে নাম তোলেন আরদা তুরান ও আলেক্স ভিদাল। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের