সুয়ারেস জানালেন বার্সাতেই থাকছেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৫ জানুয়ারি ২০১৭, ২১:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ২১:৩৯

সুয়ারেস জানালেন বার্সাতেই থাকছেন মেসি চুক্তি নবায়নের কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরে। যদিও লিওনেল মেসির সঙ্গে এখনও আলোচনায় বসতে পারেনি বার্সেলোনা। আর্জেন্টাইন তারকার ন্যু ক্যাম্প ভবিষ্যৎ নিয়ে তাই বাতাসে ভাসছে অনেক গুঞ্জন। যদিও লুই সুয়ারেস জানিয়ে দিলেন বার্সাতেই থাকছেন মেসি।

আর্জেন্টাইন তারকাকে নিয়ে মন্তব্য করায় বরখাস্ত হয়েছেন বার্সেলোনার এক কর্তা। পেরে গ্রাতোকাস নামের ওই ক্লাব পরিচালক বলেছিলেন, ‘সতীর্থদের ছাড়া মেসি সাধারণ মানের খেলোয়াড়।’ কথাটা মোটেও পছন্দ হয়নি বার্সেলোনা কর্তৃপক্ষের, দ্রুত পেরেকে বরখাস্ত করে বোর্ড থেকে। তাছাড়া মেসির চুক্তি নবয়ান নিয়ে তো গুঞ্জন উড়াউড়ি করছে অনেক দিন থেকেই। সুয়ারেস অবশ্য কোনও কিছুতেই কান দিচ্ছেন না। তার বিশ্বাস বার্সেলোনাতেই থাকছেন মেসি। শনিবার লা পালমাসের বিপক্ষে জোড়া গোল করার পর উরুগুইয়ান স্ট্রাইকার বলেছেন, ‘সবকিছু নিয়েই ভুল বোঝাবুঝি হচ্ছে। মেসি অবশ্য শান্ত আছে, থাকতে চায় এখানেই (বার্সেলোনা)। আর ক্লাবও জানে কি করতে হবে। সভাপতি ইতিমধ্যে জানিয়েছেন, তিনি মেসির চুক্তি নবায়ন করতে চান।’

জোড়া গোল পেলেও হ্যাটট্রিক পূরণ করতে পারেননি সুয়ারেস। ৬৮ মিনিটে তাকে উঠিয়ে নেন কোচ লুই এনরিকে। অবশ্য হ্যাটট্রিক নয়, দলে অবদান রাখতে পারাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন সাবেক লিভারপুল স্ট্রাইকার, ‘আপনি সব সময়ই চাইবেন দলকে সাহায্য করতে, আমি সেই কাজটাই করে যাচ্ছি।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের