গুরুর জন্য ব্রিজ থেকে লাফ দিতেও প্রস্তুত শিষ্য

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ২২:৫৪আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২২:৫৭

গুরু এনরিকের সঙ্গে রাকিটিচ লুই এনরিকের একাদশে জায়গা পাচ্ছেন না নিয়মিত। তাই ক্ষোভে ইভান রাকিটিচ বার্সেলোনা ছেড়ে দিতে পারেন, বাতাসে এই গুঞ্জন উড়াউড়ি করছে এখনও। যদিও ক্রোয়েশিয়ান মিডফিল্ডার শোনালেন অন্য কথা। গুরু এনরিকের জন্য তিনি ব্রিজ থেকে লাফ দিতেও আছেন প্রস্তুত!

গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা দলে এনেছে দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও দেনিস সুয়ারেসকে। তখন থেকেই তাই শোনা যাচ্ছিল ন্যু ক্যাম্প ছেড়ে যেতে পারেন রাকিটিচ। এখনও থামেনি সেটা, বিশেষকরে একাদশের বাইরে যখন দেখা যাচ্ছে তাকে প্রায়ই। অবশ্য স্প্যানিশ মিডিয়ায় এও শোনা যাচ্ছে ক্রোয়েশিয়ান তারকার সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছে কাতালান ক্লাবটি। রাকিটিচ অবশ্য এ সব নিয়ে মাথা ঘামাচ্ছেন না একেবারেই। যত দিন বার্সায় আছেন দিয়ে যেতে চান নিজের সেরাটা। ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’-এর দেওয়া সাক্ষাৎকারে তার মুখে ঝরেছে কোচ এনরিকের প্রশংসা, ‘লুই এনরিকে আমাকে খুব সাহায্য করেছেন, আত্মবিশ্বাস জুগিয়েছেন আমাকে, যেটা আমার সতীর্থরাও করেছে। তাদের কারণেই শান্তভাবে সব কাজ করতে পেরেছি আমি।’

কোচ হয়ে আসার পর এনরিকে দলে আনেন রাকিটিচকে। সাক্ষাৎকারে সেটা বলতেও ভুল হয়নি বার্সা মিডফিল্ডারের, ‘লুই এনরিকেই কিন্তু ক্লাবকে বলেছিল আমাকে দলে আনার জন্য।’ সেই গুরুর জন্য তিনি সব কিছু করতেই রাজি, ‘যদি তার জন্য নিজেকে ব্রিজ থেকে ফেলে দিতে হয়, কোনও রকম সংশয় ছাড়াই আমি সেটা করব। তার একটুখানি চাহনি কিংবা হাসি আপনাকে আত্মবিশ্বাস জোগাবে সাফল্যের পথে।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের