বার্সা চাইলে থাকবেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৭:৫৭

লিওনেল মেসি দিন যতই যাচ্ছে, বাড়ছে বার্সেলোনায় লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে জল্পনা কল্পনা। ক্লাব সতীর্থরা দাবি করছেন- নিঃসন্দেহে চুক্তি নবায়ন করবেন মেসি। কিন্তু মিডিয়ার দাবি, পেপ গার্দিওলার শিষ্য হতে ম্যানসিটিতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা। আরও বেশ কয়েকটি বড় ক্লাবের আগ্রহের কথা শোনা যাচ্ছে। এনিয়ে বার্সার কোচ ও ক্লাব কর্মকর্তারাও চুপ। এতদিন এনিয়ে খুব বেশি মুখ খোলেননি মেসি নিজেও। অবশেষে ন্যু ক্যাম্পে নিজের ভবিষ্যত নিয়ে বললেন ২৯ বছর বয়সী।

মেসি যেটা বলেছেন সেটা বার্সা ভক্তদের জন্য সুখবর। ন্যু ক্যাম্পেই থেকে যাওয়ার ইচ্ছা আর্জেন্টাইন ফরোয়ার্ডের। অর্থাৎ কাতালান জায়ান্টদের সঙ্গে নতুন চুক্তির শক্ত আভাস দিলেন মেসি। ইংল্যান্ডের শীর্ষ লিগে যাওয়ার চিন্তাভাবনা করছেন কি না ‘কোচ’ ম্যাগাজিনের এ প্রশ্নে তার জবাব, ‘আমি সবসময় বলেছি যে বার্সেলোনা আমাকে সবকিছু দিয়েছে এবং তারা যতদিন আমাকে চায় আমি ততদিন এখানে আছি।’

এ মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন দেখছেন মেসি। লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ জয়ের মিশনে এখনও টিকে আছে বার্সা। যদিও এক ম্যাচ বেশি খেলে লিগে রিয়ালের চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। এ তিনটি প্রতিযোগিতার মধ্যে কোনোটাকে বেশি বা কম প্রাধান্য দিচ্ছেন না ২৯ বছর বয়সী ফরোয়ার্ড, ‘বার্সেলোনায় আমরা সব জিততে চাই। মৌসুমের শুরুতে আমাদের নিয়ে প্রত্যাশা ছিল যে আমরা সবকিছু জিততে পারি। আমরা একটি চেয়ে আরেকটি শিরোপাকে বেশি প্রাধান্য দেই না।’

জয়ের জন্য সবসময় মরিয়া থাকেন মেসি। হারতে একটুও পছন্দ না তার, ‘আমি হারতে ঘৃণা করি। খেলা শেষে এটা শুধু আমাকে কয়েক ঘণ্টা নয়, অনেক সময় ধরে আচ্ছন্ন করে রাখে। হারার অনুভূতি আমার কাছে একদমই ভালো লাগে না। আর এটাই আপনার মধ্যে জয়ের তাড়না জিইয়ে রাখে।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম