জীবদ্দশায় মেসির মতো কাউকে দেখেননি ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ১৩:৫৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৪:০২

জীবদ্দশায় মেসির মতো কাউকে দেখেননি ম্যারাডোনা দিয়েগো ম্যারাডোনার মুখে লিওনেল মেসি নানা সময়ে নানাভাবে প্রকাশ পায়। বিশ্বজয়ী অধিনায়ক আর্জেন্টাইন ফরোয়ার্ডকে মাঝেমধ্যে প্রশংসায় ভাসালেও কখনও তাকে বলেন ব্যক্তিত্বহীন, কখনও অধিনায়ক হিসেবে অপরিপক্ব, কখনও বা দ্বিধাগ্রস্ত। তবে মেসিকে নিয়ে সর্বশেষ বক্তব্যে প্রশংসার বাধ ভাঙলেন ম্যারাডোনা। তার মতে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীর মতো দ্যুতি ছড়াতে আর কাউকে দেখেননি তিনি।

সম্প্রতি মেসি তার ফর্মের তুঙ্গে আছেন। প্রায় সব ম্যাচেই বার্সেলোনার জার্সিতে গোল করছেন তিনি। দলকে কোপা দেল রে, লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে সামনে থেকে অবদান রাখছেন ২৯ বছর বয়সী। স্বাভাবিকভাবে ভক্তদের কাছে এখন প্রশংসা কুঁড়াচ্ছেন তিনি। কিন্তু দেশবাসীর মন কী সেভাবে জয় করতে পারছেন মেসি? প্রশ্নটা থেকেই যায়।

ফিফা বর্ষসেরা পুরস্কার দেওয়ার পরদিন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে বানানো মেসির ব্রোঞ্জের মূর্তিটিকে ভাঙা দেখা গেছে। বোঝাই যায় দেশের সেরা ফরোয়ার্ডকে এখনও মেনে নিতে পারেন না কেউ কেউ। আর তাদের উদ্দেশ্য করেই ম্যারাডোনা এক সাক্ষাতকারে বলেছেন, ‘একটিও বিশ্বকাপ না জেতার কারণে মেসিকে যারা মেনে নিতে পারে না আমি একেবারেই তাদের সহ্য করতে পারি না। আমার ৫৬ বছরের জীবনে তার মতো কাউকে দেখিনি আমি।’

মেসি ও দলের বাজে পারফরম্যান্সের কারণে শিরোপা খরায় ভুগছে আর্জেন্টিনা- এটা মানতে নারাজ দুইবারের বিশ্বজয়ী ম্যারাডোনা। বরং মাঠের বাইরের সমস্যাগুলোকে মূল কারণ মনে করেন তিনি। এক্ষেত্রে তার ইঙ্গিত আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের দিকে। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী