কোপার সেমিতে বার্সার প্রতিপক্ষ অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০১৭, ১৯:৩৩আপডেট : ২৭ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪

রিয়াল সোসিয়েদাদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। যেখানে শেষ চারে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

শুক্রবারই অনুষ্ঠিত হয় এই ড্র। এই ড্র অনুসারে প্রথম লেগের খেলা হবে মাদ্রিদের ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে। অপর সেমিতে সেল্তা ভিগো মুখোমুখি হবে আলাভেসের।

বুধবার রাতে সেল্তা ভিগোর মাঠে ২-২ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ার পরদিন সোসিয়েদাদকে বিধ্বস্ত করে টানা তৃতীয় শিরোপার পথে টিকে থাকে কাতালান জায়ান্টরা।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতে তাদের আনোয়েতার শাপ কাটিয়েছিল বার্সা। বৃহস্পতিবার দ্বিতীয় লেগের আগেই তাই শক্তিশালী অবস্থানে ছিল তারা। এমনকি আন্দ্রেস ইনিয়েস্তা ও সের্হিয়ো বুসকেতসকে ছাড়া বার্সাকে কোনও রকম শঙ্কার মধ্যে পড়তে হয়নি। ফরোয়ার্ডদের অদম্য পারফরম্যান্সে বার্সা ৬-২ অগ্রগামিতায় নিশ্চিত করে কোপা দেল রের টানা সপ্তম সেমিফাইনাল। আর টুর্নামেন্ট থেকে রিয়াল মাদ্রিদ ছিটকে যাওয়ায় এনরিকের অধীনে টানা তিন মৌসুম স্প্যানিশ কাপের এই শিরোপা জয়ে এখন সবচেয়ে বেশি ফেভারিট বার্সেলোনা।  

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী