মেসিকে ঠেকাতে বেতিসের ‘রুদ্ধদ্বার’ অনুশীলন

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ২০:১৯আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২০:৪৬

মেসিকে ঠেকাতে বেতিসের ‘রুদ্ধদ্বার’ অনুশীলন লিওনেল মেসির নাম শুনলে আক্ষরিক অর্থেই আতঙ্কে থাকে রিয়াল বেতিস। কারণ গত কয়েক মৌসুম ধরে বেতিসকে নিয়ে ছেলেখেলা করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। রবিবার বার্সেলোনার বিপক্ষে লা লিগা ম্যাচের প্রস্তুতিতে তাই মেসিকে ঘিরেই সব পরিকল্পনা সাজাচ্ছেন বেতিসের কোচ ভিক্টর সানচেজ দেল আমো।

তো মেসিকে কীভাবে আটকানোর পরিকল্পনা করছে বেতিস? হাতেগোনা লোক ছাড়া আর কেউ জানে না। কারণ গত বুধবার থেকে ‘রুদ্ধদ্বার’ অনুশীলন চলছে ক্লাবের খেলোয়াড়দের। গত পাঁচ লা লিগা ম্যাচেই গোল পাওয়া মেসিকে থামানোর রাস্তা বের করতে দৃঢ়প্রতিজ্ঞ ভিক্টর, ‘সে বিশ্বের অন্যতম সেরা- এ কথাটা তর্কাতীত। আমি মনে করি না যে আমরা এখন শুধু মেসির গুণ ও প্রতিভা আবিষ্কার করছি। বার্সেলোনার এ দুরন্ত খেলোয়াড়কে সফলভাবে মোকাবিলা করতে আমরা একত্রিত হয়ে উচ্চ পর্যায়ের খেলা খেলতে চেষ্টা করব।’

এ মৌসুমে কিছু ম্যাচে বার্সেলোনার ভোগান্তি আশা জাগাচ্ছে বেতিসের কোচকে। লুই এনরিকের শিষ্যদের রুখে দিতে আলাভেস, সেল্তা ভিগো ও মালাগাকে উদাহরণ মানছেন তিনি, ‘আমরা ওই দলগুলোর মধ্যে একটি হওয়ার চেষ্টা করব যারা বার্সেলোনাকে ভুগিয়েছে এবং জিতেছে। এমনকি মেসিকে নিয়ে তারা সবসময় জেতে সেটাও নয়। ভক্তরা ভীত নয় এবং আমরাও। আমরা তিন পয়েন্টের সবগুলো নিতে চেষ্টা করব।’

গত কয়েক ম্যাচ বার্সেলোনা লক্ষ্যচ্যুত হলেও বেতিসের কাছে আর্জেন্টাইন তারকার দুর্দান্ত নৈপুণ্য নিঃসন্দেহে আতঙ্ক তৈরি করবে। কারণ গত কয়েক মৌসুম ধরে মেসির কাছে স্মরণীয় পারফরম্যান্স দেখা গেছে বেতিসের বিপক্ষে। লা লিগায় দলটির বিপক্ষে কখনও হারেননি ২৯ বছর বয়সী। ১১টি জয় ও ৩টি ড্র, আর ওই ১৪ ম্যাচে মেসির গোল ১২টি। এর মধ্যে দুইবার করেছেন জোড়া গোল। সর্বশেষ ন্যু ক্যাম্পে ৬-২ গোলে বেতিসকে উড়িয়ে দিতে দুই গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী। আর সব প্রতিযোগিতায় গত কয়েক মৌসুমে ১৬টি ম্যাচ বেতিসের মুখোমুখি হন মেসি। গোল ম্যাচের সমান ১৬টি, রয়েছে একটি হ্যাটট্রিক।

অসাধারণ মেসিকে থামাতে রুদ্ধদ্বার অনুশীলন বেতিসের জন্য কতটা সহায়ক হবে জানা যাবে রবিবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন।

একইদিন রাত পৌনে ২টায় ফর্মহীন রিয়াল মাদ্রিদ স্বাগত জানাবে রিয়াল সোসিয়েদাদকে। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী