মেসির চুক্তি নবায়নের চেয়ে বড় দুশ্চিন্তা আছে বার্সার

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ১৭:২২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ১৭:২৮

মেসির চুক্তি নবায়নের চেয়ে বড় দুশ্চিন্তা আছে বার্সার লিওনেল মেসির চুক্তি নবায়নের গুঞ্জন শোনা যাচ্ছে অনেক দিন ধরে। যদিও এখনও পর্যন্ত আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে আলোচনায় বসেনি বার্সেলোনা। কাতালান ক্লাবটির জন্য বিষয়টি অবশ্যই দুশ্চিন্তার, তবে চুক্তি নবায়নের চেয়েও বড় ইস্যু নিয়ে ভাবতে হচ্ছে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।

ক্লাবের মুখপাত্র হোসেপ ভিভেস সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছেন সবশেষ জরিপের ফল। যেখানে মেসির চুক্তি নবায়নের চেয়ে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হচ্ছে বার্সেলোনা কর্তৃপক্ষকে। ক্লাবের সদস্যরা তাই এই মুহূর্তে মেসির চেয়ে বেশি ভাবছেন গুরুত্বপূর্ণ ওই বিষয়গুলো নিয়ে। কী সেই বিষয়? ভিভেস সেগুলো নিশ্চিত করেছে এই বলে, ‘ক্লাবের উন্নয়নের জন্য সবশেষ যে ভোট হয়েছে, সেখানে মেসির বিষয়টি ছিলই না। এতে প্রমাণিত হয় আমাদের সদস্যদের কাছে তার চুক্তি নবায়ন কতটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে মেসির চুক্তি নবায়নের চেয়ে বেশি ভাবতে হচ্ছে ক্লাবের কাঠামো নিয়ে। এটার মানে আবার এই নয় যে একটার চেয়ে অন্যটার গুরুত্ব বেশি।’

ক্লাবের উন্নয়নে ছয়টি বিষয়ে এখন নজর দিতে চায় বার্সেলোনা। যার একটি হলো কাঠামোগত উন্নয়ন। বাকি পাঁচটির কথাও জানিয়েছেন ভিভেস, সেগুলো হলো-স্টেডিয়াম পুননির্মাণ, শিরোপা, স্কোয়াড নিয়ে পরিকল্পনা, আদালত ও ক্লাবের আর্থিক উন্নয়ন। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী