মেসি আছেন বলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টিনা কোচ

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০১৭, ২১:০২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৭, ২১:০৮

মেসি আছেন বলেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন আর্জেন্টিনা কোচ হয়নি ২০১৪ সালের বিশ্বকাপে। আর্জেন্টিনা ব্যর্থ হয়েছে পরের দুই বছরের কোপা আমেরিকাতেও। এই তিন টুর্নামেন্টেই ছিলেন লিওলেন মেসি, তবু শিরোপা না জেতার আক্ষেপ দূর হয়নি আর্জেন্টিনার। নতুন করে আবার বার্সেলোনা ফরোয়ার্ডকে ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনছেন কোচ এদগার্দো বাউসা।

২০১৪ সালের বিশ্বকোপের ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। যদিও জার্মানির বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় আলবিসেলেস্তেদের। কান্নায় শেষ হয় মেসির বিশ্বকাপ যাত্রা। সেবারও আর্জেন্টাইন সমর্থকরা স্বপ্ন বুনেছিল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে ঘিরে। সামনের রাশিয়া বিশ্বকাপেও যে তাকে ঘিরেই শিরোপা জয়ের আশা করছেন সমর্থকরা, তাতে কোনও সন্দেহ নেই।

২০১৮ বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য এখনও দূরের পথ। বাছাই পর্বের বাধাই তো পেরোনো হয়নি তাদের। খুব একটা স্বস্তিতেও নেই লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে। তবু সব কিছু ছাপিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন কোচ বাউসা। আর সেটা তার দলের সেরা অস্ত্রকে ঘিরেই। মেসি আছেন বলেই তিনি আশাবাদী, ‘মেসি আছে বলেই আমি আর্জেন্টিনার ২০১৮ সালের বিশ্বকাপ জয়ের চিন্তা করছি। আমার ভাবনায় এখন এটাই।’

বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার পরের ম্যাচ চিলির বিপক্ষে। ২৩ মার্চ ওই ম্যাচটা এখনও অনেক দূরে থাকলেও একাদশ কিন্তু ঠিক করে ফেলেছেন বাউসা ইতিমধ্যে। নিজের একাদশ ভাগাভাগি করলেন তিনি এই বলে, ‘লুকাস বিগলিয়া ও হাভিয়ের মাসচেরানো মিডফিল্ডে খেলবে আনহেল দি মারিয়ার সঙ্গে। আর সামনে থাকবে গনসালো হিগুয়েইন ও লিওনেল মেসি।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের