বার্সেলোনাকে এখনই ফাইনালে দেখছেন না সুয়ারেস

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩১

বার্সেলোনাকে এখনই ফাইনালে দেখছেন না সুয়ারেস চোখ জুড়ানো সব গোলে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে চলেছেন লুই সুয়ারেস। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও করলেন তিনি অসাধারণ এক গোল। তার সঙ্গে মেসির লক্ষ্যভেদে বার্সেলোনা কোপা দেল রে’র প্রথম লেগ জিতেছে ২-১ গোলে। অ্যাওয়ে ম্যাচ জিতলেও এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না উরুগুইয়ান স্ট্রাইকার।

অ্যাতলেতিকোর মাঠ থেকে জেতাটা যে কোনও দলের জন্য কঠিন। কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগটা তাই বার্সেলোনার জন্য ছিল চ্যালেঞ্জের। সেই চ্যালেঞ্জটা জিতে নিয়েছে কাতালানরা মেসি-সুয়ারেসের গোলে। অ্যাওয়ে ম্যাচ জিতে ফেরায় তাই বার্সেলোনাকে ফাইনালে দেখছেন অনেকেই। যদিও সুয়ারেস মনে করছেন না তেমনটা। সাবেক লিভারপুল স্ট্রাইকারের মতে লড়াই শেষ হয়নি এখনও। ভিসেন্তে কালদেরন জয়ের পর সুয়ারেস বলেছেন, ‘আমরা দুটো গোল করেছি, তবে লড়াই এখনও শেষ হয়ে যায়নি। অ্যাতলেতিকো ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাবে।’

প্রথমার্ধেই কাজের কাজটা করে রেখেছিল বার্সেলোনা। একক নৈপুন্যে সুয়ারেসের দুর্দান্ত গোলের পর মেসির দূর পাল্লার শট জালে জড়ালে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ ব্যবধানে এগিয়ে থেকে। প্রথমার্ধেই ম্যাচের গতিপথ ঠিক হয়ে গিয়েছিল বলে মনে করেন সুয়ারেস, ‘ওরা (অ্যাতলেতিকো) আমাদের ওপর চাপ ‍তৈরি করেছে। যদিও আমরা প্রথমার্ধের ফলটা নিয়ন্ত্রণ করতে পেরেছি। ওটাই গড়ে দিয়েছে পার্থক্য।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী