বার্সেলোনায় রোনালদিনহোর ফেরা নিশ্চিত হলো

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১১:১৫

বার্সেলোনায় ফিরলেও এ জার্সি গায়ে দেবেন না রোনালদিনহো ২০০৩ সালে প্যারিস সেন্ত-জার্মেইয়ে যোগ দেওয়ার আগে পাঁচ বছর বার্সেলোনায় কাটিয়েছেন রোনালদিনহো। কাতালানদের জার্সিতে দুইশতাধিক ম্যাচ খেলা ব্রাজিলিয়ান তারকা আবারও ফিরেছেন সাবেক ক্লাবে। তবে এবার অন্য ভূমিকায়।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বার্সেলোনা নিশ্চিত করেছে, একজন দূত হিসেবে তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন রোনালদিনহো। ক্লাবটি জানায়, আগামী বছরগুলোতে বিভিন্ন ধরনের ইভেন্ট ও কর্মকাণ্ডে প্রতিনিধিত্ব করবেন তিনি। ইউনিসেফের বিভিন্ন সংশ্লিষ্ট কাজেও এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের হয়ে যোগ দেবেন ব্রাজিলিয়ান তারকা।

শুক্রবার এক ইভেন্টে রোনালদিনহো প্রেসিডেন্ট হোসেপ মারিয়া বার্তোম্যুর উপস্থিতিতে ন্যু ক্যাম্পে একটি চুক্তিপত্রে আনুষ্ঠানিকভাবে সাক্ষর করবেন।

এর আগেও বার্সার হয়ে দূতের দায়িত্ব পালন করেছিলেন তিনি। গত বছরের শেষদিকে ক্লাবের নিউ ইয়র্ক অফিস উদ্বোধনে ছিলেন রোনালদিনহো। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী