স্থগিতের আশঙ্কায় সেল্তা-রিয়ালের লড়াই

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০৫

স্থগিতের আশঙ্কায় সেল্তা-রিয়ালের লড়াই স্পেনের গ্যালিসিয়ান অঞ্চলে প্রবল বেগে ঝড়ের কারণে প্রায় স্থগিতের আশঙ্কায় রয়েছে সেল্তা ভিগো ও রিয়াল মাদ্রিদের লা লিগার ম্যাচটি। রবিবার বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় (স্থানীয় সময় রাত পৌনে ৯টা) বালাইদোস স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।

একই কারণে কয়েকদিন আগে দেপোর্তিভো ও রিয়াল বেতিসের ম্যাচটি স্থগিত করা হয়।

ভিগোর মেয়র আবেল কাবায়েরো বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এরই মধ্যে খেলার সম্ভাবনা নাকচ করেছেন। যদিও লা লিগা ও রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

ঝড়ের কারণে বালাইদোস স্টেডিয়ামের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর তাই সমর্থকদের নিরাপত্তার খাতিরে ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

আনুষ্ঠানিক কোনও ঘোষণা না এলেও সেল্তা কোচ এদুয়ার্দো বেরিজ্জো বলেছেন, ‘সেল্তা-রিয়াল মাদ্রিদের লড়াই হলে অনেক লোক খুশি হতো। কিন্তু সমর্থকদের নিরাপত্তা সবার আগে। আশা করি আমরা সমর্থকদের কথা ভাবব এবং যতদিন না বলা হয় ততদিন খেলার জন্য অপেক্ষা করবে দলগুলো।’ সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের