সুয়ারেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সার আপিলের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫১

সুয়ারেসের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বার্সার আপিলের সিদ্ধান্ত বার্সেলোনার আক্রমণভাগের ত্রিশূলকে পাওয়া যাবে না কোপা দেল রের ফাইনালে। কারণ লুই সুয়ারেস লাল কার্ড দেখেছেন সেমিফাইনালের দ্বিতীয় লেগে। কিন্তু তাকে শিরোপা নির্ধারণী ম্যাচে রাখতে মরিয়া কাতালান জায়ান্টরা। এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে তারা।

অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ন্যু ক্যাম্পে শেষ মুহূর্তে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুয়ারেসকে। প্রতিপক্ষের মিডফিল্ডার কোকেকে কনুইয়ের গুঁতো মারার অপরাধে ওই শাস্তি পেতে হয় উরুগুয়ান স্ট্রাইকারকে। ম্যাচ রিপোর্টে বলা হয়, বল দখলের সময় বেপরোয়াভাবে প্রতিপক্ষের খেলোয়াড়কে গুঁতো মারেন সুয়ারেস।

জানা গেছে প্রথমে কোপা দেল রে কমিটির কাছে এ শাস্তির বিরুদ্ধে আপিল করবে ক্লাবটি। এরপর আপিল কমিটির কাছে। এ দুই জায়গায় ব্যর্থ হলে ক্রীড়া আদালতের দ্বারস্থ হবে তারা। সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী