পাওয়া গেল শেখ কামাল টুর্নামেন্টের অষ্টম দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৪

পাওয়া গেল শেখ কামাল টুর্নামেন্টের অষ্টম দল আগামী ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলতে সম্মত হয়েছে কিরগিজস্তানের ক্লাব আলগা এফসি।

২০১৫ মৌসুমে এএফসি কাপে কিরগিজস্তানের আলগা ও বাংলাশের চ্যাম্পিয়ন শেখ জামাল ছিল একই গ্রুপে। কিরগিজ রাজধানী বিশকেকের এই ক্লাবটি খেলতে রাজি হওয়ায় শেষ হলো আয়োজকদের অষ্টম দলের সন্ধান পর্ব। সোমবার বিকেল ৪টায় সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র ও ট্রফি উম্মোচন অনুষ্ঠান।

ফিলিপাইনের স্ট্যালিয়ন এফসি হঠাৎ করে খেলতে অপারগতা প্রকাশ করে বিপদে ফেলে আয়োজকদের। এর আগে ফিলিপাইনের আরেক ক্লাব গ্লোবাল এফসিকে আনার চেষ্টা করেছিল আয়োজকরা। 

টুর্নামেন্টে আয়োজক হিসেবে চট্টগ্রাম আবাহনী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড ঢাকা ও দশম স্থানে বিপিএল শেষ করা ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়া খেলবে দক্ষিণ কোরিয়ার তৃতীয় বিভাগের দল এফসি পোশেন, নেপালের চ্যাম্পিয়ন মানাং মার্শিয়াংদি, আফগানিস্তানের শাহিন আসমাই ও মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১৮ ফেব্রুয়ারি। যা শেষ হবে ৪ মার্চ।

এর আগে প্রথম আসরটি অনুষ্ঠিত হয়েছিল ২০১৫ সালের ২০ অক্টোবর। সেবার ফাইনালে কলকাতার ইস্ট বেঙ্গলকে ৩ -১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী।

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের