আর্জেন্টাইন স্পোর্টস সেন্টারে ২০ কোটি টাকা দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৫

লিওনেল মেসি দেশকে ভালোবাসেন না, দেশের প্রতি টান নেই। দেশের জার্সি গায়ে দিলেই অচেনা কেউ হয়ে যান। আর্জেন্টিনার লিওনেল মেসিকে নিয়ে কতশত অভিযোগ। এই তো গত জানুয়ারিতে আর্জেন্টাইন তারকার মূর্তি দুই টুকরো করা হলো। তাই বলে কি দেশের মানুষের প্রতি মেসি বিরাগভাজন! মোটেও নয়। ফুটবল দিয়ে দেশকে সফলতা এনে দিতে ব্যর্থ হলেও দেশের ফুটবলের ‍তৃণমূল পর্যায়ের উন্নয়নে সবসময় তৎপর ২৯ বছর বয়সী।

এজন্যই কি না আর্জেন্টিনার একটি স্পোর্টস সেন্টারকে ৪০ লাখ আর্জেন্টাইন পেসো (২ লাখ ৪০ হাজার ইউরো) সহায়তা দিলেন মেসি, টাকার হিসাবে প্রায় ২০ কোটি ৫ লাখ। হুয়ান পিনেইরো মিউনিসিপাল পার্কের হাতে এ অর্থ তুলে দেবেন বার্সেলোনার ফরোয়ার্ড।

২০০৭ সালে নিজস্ব একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন মেসি। সেখান থেকেই এ আর্থিক সহায়তা দিচ্ছেন তিনি। এ অর্থ দিয়ে স্পোর্টস সেন্টারটি তাদের বাথরুম, ড্রেসিং রুম ও প্রশাসনিক অফিসের সংস্কার করবে। রাস্তা ও আলোকসজ্জাতেও উন্নতি আনবে তারা।

দাতব্য কাজে মেসির সংশ্লিষ্টতা এটাই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বকেয়া থাকা নিরাপত্তাকর্মীদের বেতন পরিশোধ করেন নিজের পকেট থেকেই। সূত্র- ইএসপিএনএফসি, মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী