বার্সার হারের দায় নিচ্ছেন এনরিকে

স্পোর্টস ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১২

বার্সার হারের দায় নিচ্ছেন এনরিকে গত দশ বছরে এমনটি জোটেনি বার্সার ভাগ্যে! এতকাল পর এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নেওয়ার শঙ্কায় রয়েছে কাতালানরা। কারণ গতকাল রাতেই পিএসজির কাছে প্রথম লেগে ৪-০ গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্টরা। আর সেই দলের এমন বেহাল দশার দায়ভার নিচ্ছেন কোচ লুইস এনরিকে নিজেই! বলেছেন, ‘যদি কোনও ব্যক্তিকে দোষ দিতেই হয় সেটি আমি, কোচ। কারণ এই খেলোয়াড়রাই আগে ম্যাচ জিতিয়েছে।’

৪ গোলের জয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন পিএসজি তারকা ডি মারিয়া। করেছেন জোড়া গোল। সার্বিক দলীয় নৈপুণ্যও ছিল চোখ ঝলসানো। তাই প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুল করেননি বার্সা কোচ, ‘এটা খু্বই সাধারণ বিষয় যে প্রতিপক্ষ আমাদের চেয়েও সেরা ছিল। সেটা বল দিয়ে হোক অথবা বল ছাড়াই হোক। তারা সব দিক থেকেই এগিয়ে ছিল। যেটা ফলাফলের দিকে তাকালেই টের পাওয়া যায়। আমার মনে হয় না আমার এর পরে কোনও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।’  

প্রথম লেগে জয়ের সঙ্গে সঙ্গে পরের পর্বে যেতে এক পা দিয়ে রেখেছে পিএসজি। যদিও এখনও আশা ছাড়েননি বার্সা কোচ। তার মতে, ‘আমরা বিস্মিত হইনি এই হারে। আর সবচেয়ে বড় কথা হলো আমরা এখনও হাল ছেড়ে দেইনি। আমাদের ৫ গোল করতে হবে।’

বার্সা কোচ ৫ গোলের কথা বললেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাস বলে উল্টো। ‍কারণ এই ব্যবধানে আর কোনও দলই ফিরতি লেগে গোল পায়নি!   

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম