শাকিরার ‘৪-০’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:২৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩২

এই সেই ছবি বার্সেলোনার নিন্দুকদের সময়টা দারুণ কাটছে এখন। দিন দুয়েক আগেই যে কাতালানরা ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে। তাদের সুখময় সময়টাতে নতুন এক আনন্দ যোগ করেছেন শাকিরা! কলম্বিয়ান পপ তারকার একটি ছবি তাদের উৎসবকে করে তুলেছে আরও মধুময়।

কি সেই ছবি? সোনালী চুলের শাকিরা হাস্যজ্বল ভঙ্গিতে তুলে ধরেছেন নিজের দুই হাত। ডান হাতের চার আঙুল তুলে ধরে বোঝাচ্ছেন ৪, আর বাঁ হাতের আঙুলগুলো এক করে কিছুটা ফাঁকা রেখে সংকেত দিচ্ছেন ০-এর। অর্থাৎ, তার দুই হাতের ইশারা ৪ ও ০-কে বোঝাচ্ছে। তার দেখানো এই সংখ্যা দুটোই এখন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পিএসজির বিপক্ষে বার্সেলোনা হেরেছে যে এই ৪-০ ব্যবধানেই। যদিও এই ম্যাচের সঙ্গে তার ওই ছবিটির কোনও সম্পর্কই নেই। শাকিরা ছবিটি পোস্ট করেছিলেন ২ ফেব্রুয়ারি। নিজের ৪০তম জন্মদিন উপলক্ষে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পোস্ট করেছিলেন ছবিটি। বার্সেলোনার সমালোচকরা কিন্তু চাইছেন শাকিরার ছবিটিকে চ্যাম্পিয়নস লিগের ম্যাচটির ফল বোঝাতে!

শাকিরা বলেই আলোচনাটা বেশি। স্প্যানিশ ফুটবলের খোঁজ খবর রাখলে কিংবা শাকিরার ভক্ত হলে অজানা থাকার কথা নয় বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ পিকের বান্ধবী তিনি। ২০১০ সাল থেকে তারা আছেন একসঙ্গে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক