বাফুফের অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন খুলনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩০

বাফুফের অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন খুলনা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত অনূর্ধ্ব-১৬ ফুটবলের শিরোপা জিতেছে খুলনা বিভাগ।  বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে  শুটআউটে রংপুর বিভাগকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় খুলনা। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র ছিল।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০১৬-এর অধীনে তৃণমূল পর্যায়ে উপজেলা, জেলা ও বিভাগ হতে  ১৬০ জন খেলোয়াড়কে বাছাই করে বাফুফে। এসব খেলোয়াড়দের নিয়ে আটটি বিভাগীয় দলে ভাগ করে এই টুর্নামেন্ট আয়োজন করে বাফুফে।

ফাইনাল শেষে বাফুফে সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী পুরস্কার প্রদান করেন। এছাড়া  বাফুফে সহ-সভাপতি বাদল রায়, সদস্য  হারুনুর রশীদ,  সত্যজিৎ দাশ রূপু, মো. ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী, আব্দুর রহিম, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব  অশোক কুমার বিশ্বাস, কুড়িগ্রাম ডিএফএ এর সভাপতি  মানষ দাস ধলু এবং চুয়াডাঙ্গা ডিএফএ এর সভাপতি  মো. রফিকুল ইসলাম লাড্ডু  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী