আলগাকে হারিয়ে পোচেওনের দুর্দান্ত শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:০১

আলগাকে হারিয়ে পোচেওনের দুর্দান্ত শুরু দক্ষিণ কোরিয়ার ফুটবলের মানটা কোন পর্যায়ে আছে, তার প্রমাণ রাখতে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের উদ্বোধনী ম্যাচে পাঁচবারের কিরগিজ লিগ চ্যাম্পিয়ন আলগা বিশকেককে ২-০ গোলে হারিয়েছে কোরিয়ান চতুর্থ সারির লিগ ক্লাব পোচেওন এফসি।

আজ শনিবার চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে শুরু থেকেই প্রাধান্য বিস্তার করে পোচেওন। দুই প্রান্ত দিয়ে আক্রমণে কুশলি ছিল তারা, তাছাড়া আলগার আক্রমণভাগের বিপক্ষে তাদের রক্ষণভাগ ছিল নিশ্ছিদ্র।

খেলার ১৪ মিনিটে জাং ইয়াং ইক দূর পাল্লার শটে আলগা গোলরক্ষক রুসলান জানদিকভকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন। এর পাঁচ মিনিট পর কিওংক ডিউক বক্সের ভেতর থেকে আলথো প্লেসিং শটে করেন দ্বিতীয় গোলটি।

দ্বিতীয়ার্ধে পোচেওন আরও কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। আলগা প্রধমার্ধেও মতোই ছিল নিস্প্রভ।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী