ড্র করে আশা বাঁচিয়ে রাখল আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪০

ড্র করে আশা বাঁচিয়ে রাখল আবাহনী দক্ষিণ কোরিয়ার পোচেওন সিটিজেন এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলে টিকে রইল বাংলাদেশ পিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। 

আজ সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে আবাহনী দুই অর্ধে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে। তবে কোরিয়ান দলটিও গোলের কাছাকাছি এসেও জাল খুঁজে পায়নি। 

আবাহনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল ৪৪ মিনিটে চমৎকার এক ডাইভে দলকে বাঁচান। বক্সের ওপর থেকে বাঁকানো ফ্রি-কিক করেছিলেন কিওনডিউক, সোহেল বাতাসে গা ভাসিয়ে বল কর্নার করেন। 

প্রথমার্ধের বাড়তি সময়ে আবাহনীও ফেলে দীর্ঘ নিঃশ্বাস। ডানপ্রান্ত থেকে মাপা ক্রস করেছিলেন ইংলিশ মিডফিল্ডার জোনাথান ডেভিডস। ছোট বক্সের ওপর থেকে এমেকা ডারলিংটন যে হেডটি করেন, তা সোজা গিয়ে আঘাত করে পোচেওন এফসি গোলরক্ষকের মাথায়।

দ্বিতীয়ার্ধে চাপ সৃষ্টি করে কোরিয়ান ক্লাবটি। ৫৬ মিনিটে কিওন ডিউক বক্সের মাঝামাঝি বল তৈরি করে দেন পার্ক জুং সুকে, সময় নিয়ে ডান পায়ের শট নিলেও তা ক্রসপিসের উপর দিয়ে চলে যায়। 

৭৮ মিনিটে ভাগ্যগুণে বেঁচে যায় আবহনী। লি সিউন ইয়ুর জোরালো শটটি ক্রসপিসে আঘাত করে খেলায় ফিরে আসে। ৮৯ মিনিটে আবারও গোল মিসের মহড়া দেয় আবাহনী। জোনাথান ডেভিডসের কাট ব্যাকে ছোট বক্সের ওপর থেকে বল জালে জড়াতে পারেননি বদলি ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। 

দুই খেলায় পোচেওন এফসির পয়েন্ট ৪। প্রথম খেলায় মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হারা আবাহনীর পয়েন্ট ১।

/আরএম/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম