রোনালদোর রেকর্ডের দিনে রিয়ালের জয়

স্পোর্টস ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৩৬

রোনালদোর রেকর্ডের দিনে রিয়ালের জয়   লা লিগায় হারের লজ্জা পেতে বসেছিল জায়ান্ট রিয়াল মাদ্রিদ। যদিও শেষ পর্যন্ত তা আর হয়নি। প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদোর রেকর্ডের দিনে ভিয়ারিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা। যেই ম্যাচে পেনাল্টিতে স্কোর করে লা লিগায় নতুন মাইলফলক ছুঁয়েছেন রোনালদো।

লা লিগায় পেনাল্টি স্কোরের তালিকায় এতদিন শীর্ষে ছিলেন আরেক মাদ্রিদ কিংবদন্তি হুগো সানচেজ। ৫৬ গোল করে এই তালিকায় ছিলেন শীর্ষে। তবে এই কয়দিন তার সঙ্গেই যৌথভাবে ছিলেন রোনালদো। যদিও এই ম্যাচে পেনাল্টিতে স্কোর করে তাকেও ছাড়িয়ে গেছেন পর্তুগিজ তারকা।

দ্বিতীয়ার্ধে ডি বক্সের মধ্যে টনি ক্রুসের শট ব্রুনোর হাতে লাগলে পেনাল্টি পায় মাদ্রিদ। আর তাতেই ৭৪ মিনিটে স্পট কিকে গোল করে সমতা ফেরান দলকে। এর আগে মাদ্রিদের হয়ে গোল করেন গ্যারেথ বেল (৬৪ মিনিট)। যদিও ৫০ ও ৫৬ মিনিটে দুটি গোল করে মাদ্রিদকে হারের শঙ্কায় ফেলে দিয়েছিল ভিয়ারিয়াল। কিন্তু ৮৩ মিনিটে মোরাতা গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে রিয়াল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫৫। এক ম্যাচে বেশি খেলে ৫৪ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে বার্সা।

/এফআইআর/         

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের