ফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ২১:০৪

ফাইনালে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব শেখ কামাল আন্তর্জাতিক ফুটবলের ফাইনালে পৌঁছেছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। সোমবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে টিসি স্পোর্টস ক্লাব নেপালের মানাং মারসিয়ানদিকে ১-০ গোলে হারিয়ে প্রথম আসরেই ফাইনালে পৌঁছার কৃতিত্ব দেখিয়েছে।

যদিও প্রথমার্ধে কোনও গোল হয়নি। গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল দুই দলই।  দ্বিতীয়ার্ধেও একই ধারা বজায় ছিল। তবে খেলার নির্দিষ্ট সময়ের সাত মিনিট আগে সৌভাগ্যের ছোঁয়ায় মোড়ানো একটি গোলে ফাইনালে পৌঁছে যায় টিসি। ডান প্রান্ত থেকে করা একটি ক্রস মানাংয়ের বিদেশি ডিফেন্ডার স্যামসন ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। আগুয়ান গোলরক্ষকের হাতে লেগে বল আঘাত হানে টিসি অধিনায়ক নাফিউ আলির কাঁধে। এরপরেই বল আছড়ে পড়ে জালে।

৩ মার্চ অনুষ্ঠেয় ফাইনালে টিসি খেলবে চট্টগ্রাম আবাহনী-পোচেওন এফসির মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল বিজয়ীর সঙ্গে।

/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম