৯ মার্চ শুরু অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০১৭, ২০:১৫আপডেট : ০৫ মার্চ ২০১৭, ২০:৩৮

টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হলো রবিবার দেশের তৃনমূলে ফুটবল প্রতিভা খুঁজে বের করার জন্য দেশব্যাপী ৮টি অঞ্চলে অনূর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। চ্যাম্পিয়নশিপের প্রথম পর্বে দেশের ৬৩টি জেলা, বিকেএসপি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর হতে বিজয়ী ১টি দলসহ মোট ৬৪টি দল অংশ নেবে। 

প্রাথমিক পর্বের খেলা আগামী ৯ মার্চ শুরু হবে। প্রথম পর্বের ৮টি ভেন্যু হলো যথাক্রমে ফেনী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, নেত্রকোনা, রাজশাহী ও দিনাজপুর প্রতি ভেন্যুতে ৮টি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে খেলবে। 

বাফুফে ভবনের কনফারেন্স রুমে আজ রবিবার টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের চোখ থাকবে উঠতি প্রতিভাদের উপর। আর আশা করি দেশব্যাপী ফুটবলের নতুন জোয়ার আসবে।’  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও বাদল রায়, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য সত্যজিৎ দাশ রূপু, মোঃ ইলিয়াছ হোসেন, মোঃ ইকবাল হোসেন এবং মোঃ ফজলুর রহমানের উপস্থিতিতে টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়।

/আরএম/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী