নাম ‘রেইমার’ হলেই বিশ্বসেরা হবেন নেইমার!

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০১৭, ১৮:৫৩আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৮:৫৩

নেইমার পারফরম্যান্স দিয়ে বিশ্বের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে যাচ্ছেন নেইমার। কিন্তু আরেকটি কাজ করলে বিশ্বসেরাদের কাতারে যেতে খুব বেশি সময় লাগবে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

সেরা হতে বার্সেলোনার ফরোয়ার্ডকে অদ্ভুত এক পরামর্শই দিলেন কাকা। তার বিশ্বাস- স্বদেশী গ্রেটদের পদাঙ্ক অনুসরণ করে বিশ্বসেরা হতে হলে নাম পাল্টাতে হবে নেইমারকে। সান্তোসের সাবেক তারকার নামের ইংরেজি আদ্যক্ষর ‘এন’ সরিয়ে ‘আর’ যুক্ত করার কথা বিবেচনা করতে বলছেন কাকা। অর্থাৎ নেইমারের নাম হতে পারে ‘রেইমার’!

অবশ্য পরামর্শটা না মানলেও কোনও সমস্যা নেই অরল্যান্ডো সিটি তারকার। তবে বিষয়টি বেশ ভেবেই বলেছেন কাকা, যার নামও ‘আর’ দিয়ে শুরু- রিকার্ডো। এছাড়া ব্রাজিলের কয়েকজন সাবেক গ্রেটদের নামও শুরু ‘আর’ অক্ষরে- রোমারিও, রোনালদো, রিভেলিনো, রিভালদো ও রোনালদিনহোদের সবাই ছিলেন দুর্দান্ত পর্যায়ে।

কাকা অদ্ভুত এ পরামর্শ দিয়েছেন এক টিভি সাক্ষাতকারে, ‘বার্সেলোনায় নেইমার যা করেছে তাতে করে বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার খুব কাছাকাছি সে। কিন্তু আমি মনে করি যদি সে নাম পাল্টে ‘রেইমার’ রাখে, তাহলে আরও ভালো সুযোগ পাবে। সব সফল ব্রাজিলিয়ানদের নামের শুরু ‘আর’ দিয়ে।’

তবে যদি কাকার পরামর্শ মানেনও, তবুও মাঠে পারফরম্যান্সের ধারাবাহিকতা যে ধরে রাখতে হবে সেটা ভালোভাবেই জানেন নেইমার। সূত্র- মার্কা, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ