বছর সেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০১৭, ১৩:০৩আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৩:১৬

বছর সেরা রোনালদো গত বছরটা স্বপ্নের মতো কেটেছে ক্রিস্তিয়ানো রোনালদোর। পর্তুগালকে ইউরো জিতিয়েছেন। সঙ্গে রিয়ালকে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ। বছরের ভাণ্ডার যখন এত সমৃদ্ধ তখন সম্মাননা তার ভাগ্যে জোটাটাই স্বাভাবিক। সেই রোনালদোকেই বছর সেরা ফুটবলার হিসেবে সম্মানিত করেছে পর্তুগাল।

পুরস্কার জেতার ক্ষেত্রে বিশাল পার্থক্যই গড়েছেন মাদ্রিদ সুপার স্টার। হারিয়েছেন পেপে ও রুই পেত্রিসিওকে। সোমবার জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা জেতেন রোনালদো।

বছর সেরা কীর্তিতেই এমন প্রাপ্তি। তাই অনুভূতিটাও ব্যক্ত করেছেন সেভাবে, ‘বছরটা ছিল আসলেই বিশেষ কিছু। কারণ এই ইউরো ট্রফিটাই ছিল যাকে আমি এতদিন মিস করেছি।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আমার পর্তুগিজ সমর্থকদের ধন্যবাদ জানাই। কারণ এই শিরোপা জিততে তারাই আত্মবিশ্বাস যুগিয়েছে।’

/এফআইআর/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের