আগুয়েরো-হিগুয়েইনকে চায় না আর্জেন্টাইন ভক্তরা

স্পোর্টস ডেস্ক
০১ এপ্রিল ২০১৭, ১৯:৫৭আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৯:৫৭

আগুয়েরো-হিগুয়েইনকে চায় না আর্জেন্টাইন ভক্তরা লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে মোটেও সুবিধাজনক জায়গায় নেই আর্জেন্টিনা। বাজে পারফরম্যান্সে বিশ্বকাপ খেলার শঙ্কায় থাকা আর্জেন্টিনার জার্সিতে আগুয়েরো ও হিগুয়েইনকে দেখতে চায় না লাতিন দেশটির ফুটবলপ্রেমিরা।

বলিভিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। দলের সেরা খেলোয়াড়কে ছাড়া জিততেও পারেনি আর্জেন্টিনা। লা পাজে ২-০ গোলের হারে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে নেমে গেছে তারা। তাতে রাশিয়া বিশ্বকাপের পথে আবার ধাক্কা খেয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ে করুণ অবস্থায় আর্জেন্টিনা দলে বদলের সুর উঠেছে। সমালোচকদের সঙ্গে সেই সুরে তাল মেলাচ্ছে সমর্থকরাও। আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ‘ওলে’ খেলোয়াড়দের নিয়ে একটা জরিপ করেছিল, যেখানে দলে কোন খেলোয়াড়ের থাকা উচিত কিংবা উচিত নয়, এই বিষয়ে ভোট দিয়েছে প্রায় ৮০ হাজার লোক। যে ভোটে আক্রমণভাগের তিন খেলোয়াড়-সের্হিয়ো আগুয়েরো, গনসালো হিগুয়েইন ও এসেকিয়েল লাভেজ্জিকে দলের বাইরে রাখার পক্ষে ভোট পড়েছে সবচেয়ে বেশি।

বলিভিয়ার ম্যাচে খেলেছিলেন আগুয়েরো। বদলি হয়ে নেমে কিছুই করতে না পারা ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ডকে দলের বাইরে রাখতে চান ৮৬ শতাংশ ভোটার। সবচেয়ে বেশি ৮৮ শতাংশ ভক্ত লাভেজ্জিকে রাখতে চায় স্কোয়াডের বাইরে। ক্লাব ফুটবলে দারুণ সময় কাটানো হিগুয়েইনকেও দেখতে চায় না আর্জেন্টাইন ভক্তরা। ৭৩ শতাংশ ভোটার মনে করে আর্জেন্টিনা দলে বাইরে থাকা উচিত জুভেন্টাস স্ট্রাইকারের। এমনকি আনহেল দি মারিয়াকেও চায় না অনেকে। ৬৮ শতাংশ ভোটারের মতে আর্জেন্টিনার দল সাজানো উচিত আনহেল দি মারিয়াকে বাইরে রেখে।

খেলোয়াড় বাদ দেওয়ার সঙ্গে আছে অন্তর্ভুক্তির জরিপও। যে জরিপে সবাইকে ছাড়িয়ে পাউলো দিবালা। জুভেন্টাসের এই ফরোয়ার্ডকে ৯২ শতাংশ ভক্ত দেখতে চায় আর্জেন্টিনা দলে। যেটা এমনকি লিওনেল মেসির (৯০ শতাংশ) চেয়েও বেশি! মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের