আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাব পাননি সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০১৭, ১৯:১০আপডেট : ০২ এপ্রিল ২০১৭, ১৯:১৫

আর্জেন্টিনার কোচ হওয়ার প্রস্তাব পাননি সাম্পাওলি লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে কঠিন সময় পার করছে আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপে জায়গা হারানোর শঙ্কায় থাকা লাতিন দেশটি ঘুরে দাঁড়ানোর জন্য হোর্হে সাম্পাওলিকে চাইছে কোচ হিসেবে। যদিও সেভিয়াতে কাজ করা এই আর্জেন্টাইন জানিয়েছেন, তিনি কোনও প্রস্তাব পাননি।

বলিভিয়ার বিপক্ষে সবশেষ বাছাই ম্যাচে আর্জেন্টিনা হেরেছে ২-০ গোলে। এই হারে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে তারা। লাতিন অঞ্চল থেকে শীর্ষে থাকা চার দল সরাসরি ২০১৮ সালের বিশ্বকাপ খেলতে পারবে বলে আর্জেন্টিনার ভাগ্য এই মুহূর্তে আছে ঝুলে। কঠিন এই পরিস্থিতির জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কোচ এদগার্দো বাউসাকে বরখাস্ত করার পরিকল্পনা করছে বলে খবর ছেপেছিল ‘ইএসপিএন’। সংবাদ মাধ্যমটির খবর ছিল, নতুন কোচ হিসেবে তারা চাইছে সাম্পাওলিকে।

যদিও সেভিয়ার এই আর্জেন্টাইন কোচ কোনও প্রস্তাব পাননি বলে জানিয়েছেন শনিবার। তা ছাড়া এই মুহূর্তে স্প্যানিশ ক্লাবটিকে নিয়েই ভাবছেন তিনি। আর্জেন্টিনার বর্তমান পরিস্থিতি ও কোচ হিসেবে তার নাম উঠায় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। সেই খবরে অবশ্য জল ঢেলে দিলেন সাম্পাওলি এই বলে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কারও কাছ থেকে কোনও প্রস্তাব পাইনি আমি, কারণ ওখানে কোচ হিসেবে একজন কাজ করছেন।’ একই সঙ্গে জানিয়ে রাখলেন তার ভাবনা, ‘এই মুহূর্তে আমার সম্পূর্ণ নজর স্পোর্তিং গিহনের বিপক্ষে ম্যাচটি।’

এবারই অবশ্য প্রথম নয়, এর আগেও সাম্পাওলির আর্জেন্টিনার কোচ হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল বাতাসে। এমনকি এএফএ’র বিশেষ প্রতিনিধি দল একবার স্পেনেও গিয়েছিলেন তার সঙ্গে কথা বলার জন্য। ওই সময় চিলিকে কোপা আমেরিকা জেতানো এই কোচ রাজি হননি সেভিয়ার সঙ্গে চুক্তি থাকায়। দেশের কোচ হওয়ার দৌড়ে আবারও নাম উঠেছে তার। এবারও স্পষ্ট করে কিছু বলতে চাইছেন না আর্জেন্টাইন এই কোচ। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের