মেসিহীন বার্সার কাছে পাত্তা পেল না গ্রানাদা

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ০৯:৫৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১০:৪৫

মেসিহীন বার্সার কাছে পাত্তা পেল না গ্রানাদা  স্প্যানিশ লা লিগায় বার্সেলোনার রবিবারের খেলায় ছিলেন না প্রাণভোমরা লিওনেল মেসি। জৌলুস হারিয়ে যাবে এমনটাই ধারণা ছিল বার্সা ভক্তদের! কিন্তু সেই জৌলুসটাই দেখিয়ে গ্রানাদাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। যাতে আলো ছড়িয়েছেন উরুগুয়ের তারকা লুই সুয়ারেস ও নেইমার।  এমনকি এদিন বার্সার হয়ে গোলের সেঞ্চুরি করেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। 

অবশ্য এদিন প্রথমার্ধের ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল বার্সাকে। বিরতির কিছু আগে দারুণ এক লবে বার্সাকে এগিয়ে নেন সুয়ারেস।  পাল্টা আঘাত করতে কোনও ছাড় দেয়নি গ্রানাদাও। বিরতির পরই ৫০ মিনিটে দলকে সমতায় ফেরান বোগা।

৬৪ মিনিটে বার্সায় স্বস্তি ফেরান পাকো আলকাসের। ৮৩ মিনিটে রাকিটিচের দিক পরিবর্তন করা গোল ও শেষ দিকের অতিরিক্ত সময়ে নেইমার গোল করলে ৪-১ স্কোর নিয়ে মাঠ ছাড়ে কাতালান দলটি।

মেসি না থাকায় খেলার শুরুতে বাড়তি চাপ ছিল লুই এনরিকের শিষ্যদের। কারণ আলাভেসকে হারিয়ে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় এগিয়েছিল ৫ পয়েন্টে। তাই বাড়তি চাপ নিয়েই খেলতে হয় বার্সাকে। শুরুর দিকে বেশ কয়েকবার চেষ্টা করলেও লক্ষ্য খুঁজে পায়নি একটিও। যেখানে ৫ মিনিটে সুয়ারেজের করা একটি শট গিয়ে লেগেছিল ক্রসবারে!

২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল। এদিকে অবনমন অঞ্চলের দিকে থাকা গ্রানাদার ১৯ ম্যাচে সংগ্রহ ১৯ পয়েন্ট।

/এফআইআর/     

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান