‘সেঞ্চুরি’ গোল সতীর্থদের উৎসর্গ নেইমারের

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০১৭, ১৯:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৯:০৩

নেইমার রিভালদো ও এভারিস্তোর পর বার্সেলোনায় তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেন নেইমার। রবিবার রাতে স্প্যানিশ লা লিগায় গ্রানাদার বিপক্ষে লক্ষ্যভেদ করে বার্সার জার্সিতে শততম গোল পূর্ণ করেছেন এই তারকা ফরোয়ার্ড। কাতালানদের পক্ষে ‘সেঞ্চুরি’ গোল তিনি উৎসর্গ করেছেন সতীর্থদের।

২০১৩ সালে সান্তোস থেকে ন্যু ক্যাম্পে এসে লিওনেল মেসি আর লুই সুয়ারেসের সঙ্গে দুর্দান্ত আক্রমণভাগ গড়ে তুলেছেন নেইমার। গণমাধ্যমের সৌজন্যে এই আক্রমণভাগ এখন ‘এমএসএন’ নামে ফুটবল-দুনিয়ায় পরিচিত। বার্সার জার্সিতে মেসি আর সুয়ারেস ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন আগেই। রবিবার ‘কাতালান জায়ান্ট’দের হয়ে ১৭৭তম ম্যাচে নেইমারের বহু আকাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ হয়েছে দারুণ এক গোলে। দ্বিতীয়ার্ধের ইনজুরি সময়ে বাঁ পায়ের নিখুঁত ভলি শততম গোলের আনন্দে ভাসিয়েছে তাকে। সুবাদে গ্রানাদার মাঠে বার্সেলোনা পেয়েছে ৪-১ গোলের স্বস্তির জয়। সাসপেনশনের কারণে মেসি না খেললেও দলের সেরা তারকার অভাব বুঝতেই পারেনি লা লিগার গত দু’বারের চ্যাম্পিয়নরা।

সতীর্থদের ছাড়া যে এই অসাধারণ অর্জন সম্ভব হতো না, তা নির্দ্বিধায় স্বীকার করছেন নেইমার। খেলাশেষে তাই স্মরণীয় গোলটি সতীর্থদের উৎসর্গ করে ২৫ বছর বয়সী তারকার মন্তব্য, ‘১০০ গোলের মাইলফলকে পৌঁছাতে পেরে আমি খুশি। গোলটা আমার সতীর্থদের উৎসর্গ করলাম। তারা আমাকে সব সময় সহযোগিতা করেছে।’

এ মৌসুমে বার্সেলোনার হয়ে ১৫টি গোল করা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ লুই এনরিকে। বার্সা কোচের আশা, ন্যু ক্যাম্পকে হাজার গোল উপহার দেবেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড, ‘প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য সে বড় ধরনের হুমকি। তার সঙ্গে চুক্তি ছিল ক্লাবের দারুণ এক সিদ্ধান্ত। আশা করি, সে আরও ৯০০ গোল করবে এখানে। বার্সেলোনায় আমরা তাকে আরও অনেক বছর দেখতে চাই।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/এএআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ