ম্যানইউকে বাঁচালেন ইব্রাহিমোভিচ

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০১৭, ১০:২৯আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১১:২৩

ম্যানইউকে বাঁচালেন ইব্রাহিমোভিচ ড্রয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের বিপক্ষে হারের ক্ষণ গুনতে থাকা ম্যানইউকে শেষ দিকে রক্ষা করেছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। তাতেই এভারটনের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে পেরেছে হোসে মরিনহোর শিষ্যরা।

৯৪ মিনিটে পেনাল্টি থেকেই ভাগ্যের ছোঁয়ায় প্রতিপক্ষের জালে বল পাঠানোর সুযোগ পায় ম্যানইউ। এর আগে লুক শ গোল মুখ লক্ষ্য করে শট নিয়েছিলেন। কিন্তু সেটি গিয়ে লাগে লাইনের ওপর দাঁড়োনো অ্যাশলে উইলিয়ামসের হাতে। এরপরেই তাকে লাল কার্ড দেখানোর সঙ্গে সঙ্গে পেনাল্টি পায় ম্যানইউ।

যদিও ম্যাচের শুরু থেকেই ভুগতে হয়েছে ম্যানইউকে। তাদের ওপর চেপে খেলতে খেলতে ২২ মিনিটেই ফিল জাগিয়েলকার ফ্লিকে এগিয়ে যায় এভারটন। অবশ্য এরপরে গোল করার চেষ্টা করেছিল ম্যানইউ। কিন্তু ভাগ্যের ছোঁয়া না থাকায় আন্দের হেরেরার শট গিয়ে লাগে ক্রসবারে।

দ্বিতীয়ার্ধে চেষ্টা করেছিলেন পল পগবা। অ্যাশলে ইয়াংয়ের ফ্রি কিক থেকে হেড করলেও সেটি গিয়ে লাগে বারে। আবার ইব্রাহিমোভিচ জালে বল পাঠালেও অফসাইডের ফাঁদে পড়ায় সেটিও বাতিল করে দেন রেফারি।

এই সমতার ফলে ২০ ম্যাচে অজেয় থাকল ম্যানইউ। যেখানে ড্র ছিল ১২টিতেই! যার মধ্যে ঘরের মাঠেই ছিল ৯টি।

এই সমতায় ২৯ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রইল হোসে মরিনহোর দল। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে এভারটন।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের