চেলসির মাঠে হেরে ম্যানসিটির শিরোপার আশা ‘শেষ’

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০১৭, ১০:৩২আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১০:৩৩

হ্যাজার্ডকে ঘিরে সতীর্থদের উল্লাস বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে সফল অধ্যায় কাটানো পেপ গার্দিওলা ইংল্যান্ডে পা রেখে হার মানলেন! চেলসির বিপক্ষে ২-১ গোলে হারের পর প্রিমিয়ার লিগ শিরোপার আশায় ইতি টানলেন ম্যানসিটির কোচ।

ইডেন হ্যাজার্ডের জোড়া গোলে জিতে চেলসি লিগের শীর্ষে ৭ পয়েন্টে এগিয়ে গেল। ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট তাদের। আর ম্যানসিটি গত চারটি লিগ ম্যাচে একটিও জিততে না পারার মাশুল গুনেছে। ব্লুদের চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থেকে তারা চার নম্বরে।

তাই শিরোপার সম্ভাবনা নেই স্বীকার করলেন স্প্যানিশ কোচ। তবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিট পাওয়ার জায়গা নিশ্চিত করতে চান গার্দিওলা, ‘প্রিমিয়ার লিগ হাতছাড়া হয়ে গেছে, এখন এটা টটেনহ্যাম ও চেলসির লড়াই। তাই এখন আমরা চ্যাম্পিয়নস লিগের জায়গা চাই।’

সোয়ানসি সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও ডেলে আলি, সন হিউং-মিন ও ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে ৩-১ এ জয় পেয়েছে টটেনহ্যাম। ১১ মিনিটে গোল করে সোয়ানসি। আর ৮৮ থেকে ৯৪ মিনিটের গোলে দারুণ জয় পায় স্পাররা। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট টটেনহ্যামের।

এগিয়ে থেকেও এনফিল্ডে শেষদিকে গোল হজম করে ড্র করেছে লিভারপুল। বোর্নমাউথ ২-২ গোলে তাদের রুখে দিয়েছে।

গত ফেব্রুয়ারির পর প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে আর্সেনাল। ওয়েস্টহ্যামকে ৩-০ গোলে হারিয়েছে গানাররা। আর এ জয়ে ম্যানইউকে পেছনে ফেলে পাঁচে উঠে এসেছে আর্সেনাল। সূত্র- ইএসপিএনএফসি

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী