জুভেন্টাসের বিপক্ষে সেরাটা দিতে চায় বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০১৭, ১৩:০৫আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৩:১১

জুভেন্টাসের বিপক্ষে সেরাটা দিতে চায় বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উত্তেজনাপূর্ণ ম্যাচে মঙ্গলবার রাতে মুখোমুখি হবে বার্সেলোনা ও জুভেন্টাস। যেই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়বে শীর্ষে! তাই এই ম্যাচে বিশ্বমানের নৈপুণ্য দেখাতে চায় বার্সেলোনা। কাতালান দলটির কোচ লুই এনরিকে জানিয়েছেন, প্রথম লেগে সেরাটাই দিতে চায় তার দল। 

তুরিনে পৌঁছে সেখানে সম্ভাব্য সেরাটাই অর্জন করতে মুখিয়ে আছেন এনরিকে। যাতে করে ফিরতি লেগে ন্যু ক্যাস্পে সুবিধা করতে পারে তারা। তবে এনরিকে এটা ভালো করেই জানেন ইতালীয় ক্লাবটি ছেড়ে কথা বলবে না তাদের। টুর্নামেন্টে ফেভারিট থাকা জুভকে নিয়ে এভাবে বলেছেন এনরিকে, ‘ওরা চাপ প্রয়োগ করবে। ঘুরে দাঁড়িয়ে ফল বের করে আনবেই। সব দিক থেকেই ওরা সেরা দল। ঘরোয়া টুর্নামেন্টে সেটার প্রমাণ পাওয়া যায়।’

প্রতিপক্ষকে নিয়ে সচেতন থাকলেও নিজেদের সেরা দেওয়ার কথা বলতে ভুল করেননি বার্সা কোচ, ‘আমরা আমাদের খেলাটাই খেলবো। তবে দুই দলেরই সেমি ফাইনালে যাওয়ার যোগ্যতা রাখে।’

২০১৫ সালের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দু দল। যাতে বার্সা জিতেছিল ৩-১ ব্যবধানে। তাই সেই স্কোরকে প্রেরণা হিসেবে নিতে পারে বার্সেলোনা।  তবে ঘরের মাঠে আরও আগ্রাসী থাকবে জুভেন্টাস। যেটা নিজেও মানেন এনরিকে, ‘আমরা শক্তিশালী দলের বিপক্ষে খেলবো। যারা নিজেদের মাঠে খেলবে, যেখানে ওরা খুবই শক্তিশালী এবং আলাদা করে ওদের চেনাতে কিছু পরিসংখ্যানও আছে।’

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের