ডর্টমুন্ডের টিম বাসে বিস্ফোরণে আহত ১, খেলা পেছাল

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ০১:৫১আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০২:০৯

বিস্ফোরণে আহত হয়েছেন বার্ত্রা (বামে), পাশেই ক্ষতিগ্রস্থ বাস
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হওয়ার কথা ছিল বরুশিয়া ডর্টমুন্ড-মোনাকোর। মঙ্গলবার দিবাগত রাতের ওই ম্যাচ খেলতেই মাঠে যাচ্ছিল স্বাগতিক ডর্টমুন্ডের টিম বাসটি। যাওয়ার পথে হোটেলের বাইরে তিন দফা বিস্ফোরণে কেঁপে উঠে ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহন করা বাস। এই ঘটনায় আহত হয়েছেন দলটির ডিফেন্ডার মার্ক বার্ত্রা।

ডর্টমুন্ড পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ হয়েছে তিন দফায়, যদিও বড় কোনও ক্ষয়-ক্ষতি হয়নি। আহত হয়েছেন শুধুমাত্র সাবেক বার্সেলোনা ডিফেন্ডার বার্ত্রা। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যদিও বিস্ফোরণটা ঠিক কিভাবে হলো, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি ‍পুলিশ।

এই বিস্ফোরণে ডর্টমুন্ড-মোনাকোর চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা স্থগিত করার ঘোষণা দিয়েছে উয়েফা। বুধবার এই ম্যাচ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ডর্টমুন্ড তাদের টুইটারে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে টিম হোটেলের বাইরে বাসে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন ডিফেন্ডার বার্ত্রা। তাকে হাসপাতালে নেওয়া হলেও স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র খবর, চোটটা গুরুতর নয়। বাসের গ্লাসের টুকরো এসে লেগেছে বার্ত্রার হাতে। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের