ক্লাসিকোসহ তিন ম্যাচে নিষিদ্ধ নেইমার

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০১৭, ১১:২৩আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১১:৫১

নেইমার ক্লাসিকোতে নেইমারের খেলা নিয়ে বেশ কয়েক দিন ধরেই ‍চলছে আলোচনাশেষ পর্যন্ত সব কিছুর অবসান হয়তো হলো! রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় এল ক্লাসিকো থেকে নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলীয় ফরোয়ার্ডফলে রিয়াল সোসিয়েদাদসহ ওসাসুনার বিপক্ষেও খেলা হবে না বার্সেলোনা তারকা নেইমারের

লা লিগায় মালাগার বিপক্ষে ঘটে সেই ঘটনা। ডিয়েগো লরেন্তেকে বেপরোয়া চ্যালেঞ্জ করেছিলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড। তখনই তাকে দেখানো হয় দ্বিতীয় হলুদ কার্ড। আর তাতে এক ম্যাচ এমনিতেই খেলতে পারবেন না নেইমার। বিপত্তি বাধে খেদ প্রকাশ করাতে। দোষী সাব্যস্ত হওয়াতে আরও দুই ম্যাচ তাকে নিষিদ্ধ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটি।

ঘটনার সময় বিদ্রুপ ভঙ্গিতে রেফারিকে লক্ষ্য করে হাততালি দেন নেইমার। আর এ বিষয়টিকেই তুলে ধরে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের টুর্নামেন্ট কমিটি, ‘রেফারিকে উদ্দেশ্য করে হাততালি এক ধরনের বিরোধিতা।’

এর ফলে শিরোপা জয়ে বড় ধাক্কাই খেলো স্প্যানিশ জায়ান্টরা। শিরোপা ধরে রাখতে হলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ক্লাসিকোতে জিততেই হবে বার্সার। এই নিষেধাজ্ঞার ফলে নেইমার সর্বশেষ ২৬ এপ্রিল হতে যাওয়া ওসাসুনার ম্যাচে খেলতে পারবেন না।

তবে বার্সার পক্ষ থেকে বলা হচ্ছে আপিল কমিটির কাছে এ নিয়ে পুনর্বিবেচনার আবেদন জানাবে তারা। যেখানে বুধবারই এ নিয়ে বসার কথা। গোলডটকম

/এফআইআর/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান