বার্সেলোনা গোল পায়নি বিশ্বাস হচ্ছে না বুফনের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ১১:০৬আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১১:০৬

জিয়ানলুইজি বুফন তুরিনে প্রথম লেগে ৩-০ গোলে বার্সেলোনাকে হারায় জুভেন্টাস। ন্যু ক্যাম্পে নিজেরা গোল করতে না পারলেও কাতালান জায়ান্টদের গোল করতে দেয়নি ‘দ্য গ্রেট ওয়াল অব তুরিন’। পুরো ১৮০ মিনিট ধরে বিশ্বের ‘সেরা আক্রমণভাগ’কে নিষ্ক্রিয় করে রাখাটা অবিশ্বাস্য মনে হচ্ছে জিয়ানলুইজি বুফনের।

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দুই লেগে লিওনেল মেসি, নেইমার ও লুই সুয়ারেসদের থামিয়ে রাখা খুবই অবাক করেছে ইতালিয়ান লিজেন্ডকে। অন্তত ন্যু ক্যাম্পে বার্সেলোনা যে গোল করতে পারবে না এটা কল্পনাতেও আনেননি বুফন। জুভেন্টাসের গোলরক্ষক তাই কৃতিত্ব দিলেন ডিফেন্সের জর্জিও চিয়েল্লিনি, লিওনার্দো বোনুচ্চি ও আন্দ্রে বারজাগলিকে। আর গোলপোস্টের নিচে নিজেও দুর্বার ছিলেন বুফন।

শেষ ষোলোতে প্যারিস সেন্ত জার্মেইর মাঠে ৪-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে ৬-১ গোলের অসম্ভাব্য এক জয় পেয়েছিল বার্সেলোনা। আবারও সেই রূপে ঘরের মাঠে তাদের দেখার প্রত্যাশা ছিল জুভেন্টাসের বিপক্ষে। কিন্তু গোলশূন্য ড্র করে বিদায় নিতে হয়েছে কোয়ার্টার ফাইনালেই।

সেমিফাইনালে ওঠার পর জুভেন্টাসের অধিনায়ক বলেছেন, ‘ফলটা একপাশে রেখে বলা যায় আমাদের বিশ্বাস ও দৃঢ়তা ছিল চমৎকার। বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলে স্বাচ্ছন্দ্যে পরের পর্বে ওঠা নিশ্চিতভাবে আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’ তবে বার্সেলোনার মাঠে এসে কোনও গোল হজম না করায় অবাক বুফন, ‘আমার মনে হচ্ছিল প্রথম লেগে ৩-০ গোলের জয় আমাদের জন্য পরের পর্বে ওঠার ভালো সুযোগ তৈরি করেছিল। কিন্তু সত্যি কথা বলি আমার বিশ্বাসই হচ্ছিল না ন্যু ক্যাম্পে এসে আমাদের জালে কোনও গোল হবে না। যখন এ ধরনের দলের মুখোমুখি হবেন আপনি, যাদের শক্তিশালী আক্রমণভাগ আছে তাদের কাছ থেকে অন্তত একটি বা দুটি গোল প্রত্যাশা করতেই পারেন সবসময়।’ তাই শক্তিশালী প্রতিপক্ষকে পুরো দুই ম্যাচ গোলহীন রাখতে পারাকে দলের বিশাল অগ্রগতি মনে করছেন বুফন। সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী