জিতেও বন্ধুদের জন্য কষ্ট হচ্ছে আলভেসের

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৭, ১৪:০১আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৪:০১

নেইমারকে সান্ত্বনা দিচ্ছেন আলভেস ২০১৫ সালের চ্যাম্পিয়নস লিগের কথা। বার্লিন ফাইনালে মুখোমুখি হয়েছিল জুভেন্টাস ও বার্সেলোনা। ইনজুরি সময়ে গোল করে গ্যালারির দিকে ছুটলেন নেইমার, গায়ের জার্সি খুলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই কী উল্লাস! কেটে গেছে দুই বছর, আবারও ইউরোপের শীর্ষ প্রতিযোগিতায় মুখোমুখি হলো ইতালি ও স্পেনের দুই জায়ান্ট। তবে লড়াইটা শিরোপার নয়, সেমিফাইনালে ওঠার। যে লড়াইয়ে বার্সা ছিল নিজের ছায়া হয়ে। কোয়ার্টার ফাইনালে বিদায় নিতে হলো বার্সাকে। আর দুই বছর আগের উৎফুল্ল-উল্লসিত নেইমার এদিন শেষ বাঁশি বাজার পর ভেঙে পড়লেন, মাঠ ছাড়লেন কান্নায় বুক ভাসিয়ে। পুরো দলের প্রতীক ছিল এ দৃশ্য। আর সাবেক সতীর্থদের এ কষ্ট দেখে জয়ের আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছিল দানি আলভেসের।

বছর দুয়েক আগে বার্লিনের সেই উৎসবে ছিলেন আলভেসও। মেসি-নেইমারদের সঙ্গে শিরোপায় চুমু খেয়েছিলেন তিনি। কিন্তু গত বছর ন্যু ক্যাম্প ছেড়ে যোগ দেন জুভেন্টাসে। যেই ক্লাবের সঙ্গে তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন সেই বার্সাকে বিদায় করতে রক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলভেস। তবে বুধবার দ্বিতীয় লেগ শেষে যখন বিষণ্নমুখে মেসি-ইনিয়েস্তারা মাঠ ছাড়ছেন তখন তার মনের অনুভূতি ছিল ভিন্ন রকম। বিশেষ করে নেইমারের কান্না থামাতে গিয়ে নিজেকে ধরে রাখতে পারেননি ব্রাজিলিয়ান রাইট ব্যাক। তার চোখেমুখেও ফুটেছিল কষ্টের ছাপ।

ম্যাচ শেষে পুরানো ক্লাবের বিপক্ষে আলভেস জয়ের অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, ‘এটা ছিল খুব কঠিন ব্যাপার। আমরা জানতাম ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। হ্যা, আমি আমার দল ও সতীর্থদের জন্য খুশি। অনেক ভালো সময় যেখানে কাটিয়েছি সেখানে ফেরার পর এমন অভিজ্ঞতা কষ্টকর। খুশির সঙ্গে দুঃখও লাগছে। কারণ আমার বন্ধুরা দুঃখ পাচ্ছে। অদ্ভুত এক অনুভূতি এটা। কিন্তু এটা এমনই। যদি উল্টোটা হতো তাহলে তারা আমার জন্য দুঃখ পেত।’

শেষ বাঁশি বাজার পর নেইমার যখন কাঁদছিলেন তখন তাকে গিয়ে সান্ত্বনা দেন আলভেস। জাতীয় দলের বন্ধুকে এমন অবস্থায় দেখে আবেগঘন হয়ে যান তিনি, ‘আমি বলেছি (নেইমারকে) এটাই জীবন। দুর্ভাগ্যবশত আমাদের একে অপরকে মুখোমুখি হতে হয়েছিল। এসব মুহূর্ত আমরা একসঙ্গে পেরিয়ে এসেছি, কিন্তু এখন সেটা হচ্ছে আলাদা দলের হয়ে। এটা খুব কষ্টের।’ সূত্র- মার্কা

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী