নেইমারকে ছাড়াই চলছে বার্সেলোনার প্রস্তুতি

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৯:১৫আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৯:১৯

নেইমার স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে নেইমারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে প্রত্যাখ্যাত হয়েছে বার্সেলোনা। তারা পরে আপিল করেছে সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস)। এখনও রায় জানা না গেলেও তার অপেক্ষায় বসে নেই কাতালান ক্লাবটি। কোচ লুই এনরিকে জানান, নেইমার থাকুক বা না থাকুক তার দল প্রস্তুত ‘এল ক্লাসিকো’র মহারণের জন্য।

মালাগার বিপক্ষে লাল কার্ড ও সহকারী রেফারির সঙ্গে ‘বিদ্রূপাত্মক’ আচরণ করায় তিন ম্যাচের নিষেধাজ্ঞা পান নেইমার। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলা হয়নি তার। তবে রবিবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোয় তাকে পেতে চেষ্টা করে যাচ্ছে বার্সেলোনা।

নেইমারের থাকার সম্ভাবনা নিয়ে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শনিবার এনরিকে বলেছেন, ‘আমি কী চিন্তা করছি সেটা ব্যাপার না। নেইমারকে নিয়ে হোক বা তাকে ছাড়া হোক, আমরা খেলার জন্য প্রস্তুত।’ সূত্র- গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের