মেসিকে ফাউল করে এক ম্যাচ নিষিদ্ধ রামোস

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০১৭, ১৫:১৭আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৫:২৪

মেসিকে ফাউল করে এক ম্যাচ নিষিদ্ধ রামোস যেভাবে ফাউল করেছিলেন সের্হিয়ো রামোস, তাতে বড় শাস্তিরই ছিল ইঙ্গিত। বিশেষ করে সরাসরি লাল কার্ড দেখার পর মাঠ ছাড়ার মুহূর্তে জেরার্দ পিকেকে উদ্দেশ্য করে তার অঙ্গভঙ্গিও ছিল প্রশ্নবিদ্ধ। যদিও শাস্তি হিসেবে মাত্র এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।

চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ‘এল ক্লাসিকো’র ৭৭তম মিনিটে মেসিকে মারাত্মকভাবে ফাউল করেন রামোস। রেফারি পকেট থেকে লাল কার্ড বের করতে সময় নেননি। সরাসরি লাল কার্ড দেখাটা স্বাভাবিকভাবেই মানতে পারেননি রিয়াল ডিফেন্ডার। রেফারির সামনে ক্ষোভ দেখানোর পর আবার মাঠ ছাড়ার সময় পিকেকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিলেন রামোস। রেফারি হের্নান্দেস হের্নান্দেস অবশ্য তার প্রতিবেদনে এসব কিছু জমা দেননি। তাই স্বাভাবিক নিয়ম অনুযায়ী সরাসরি লাল কার্ড দেখায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি।

যদিও বিষয়টিতে শোনা যাচ্ছে অন্য গুঞ্জন। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তাবাস না চাওয়াতেই নাকি বড় শাস্তির হাত থেকে রক্ষা পেয়েছেন রামোস। নইলে মেসির ওপর যেভাবে পা চালিয়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার, তাতে ৪ ম্যাচ নিষিদ্ধ হওয়ার কথা শোনা গিয়েছিল স্প্যানিশ মিডিয়ায়। আরও একটি ব্যাপারও এসেছে সামনে। রেফারির সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করায় নেইমার যেখানে ২ ম্যাচ নিষিদ্ধ হলেন, সেখানে রামোস ‘এল ক্লাসিকো’তে রেফারিকে ধাক্কা দিয়েও পেলেন না কোনও শাস্তি! শুধুমাত্র লাল কার্ড দেখায় স্বাভাবিক নিয়মে হলেন এক ম্যাচ নিষিদ্ধ। গোল ডটকম

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের