ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৯ এপ্রিল ২০১৭, ১১:০৫আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ১২:২৬

ফিরছেন নেইমার নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছে তাকে তিন ম্যাচ। খেলা হয়নি এমনকি এল ক্লাসিকোতেও। মৌসুমের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ সময়ে তাই নেইমারকে ভীষণ মিস করেছে বার্সেলোনা। নিষেধাজ্ঞা কাটিয়ে আজ (শনিবার) অবশ্য মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান তারকা। এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বিতে তার খেলার বিষয় নিশ্চিত করেছেন কোচ লুই এনরিকে।

মালাগার বিপক্ষে বার্সেলোনার ২-০ গোলে হারের ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। তাতে এক ম্যাচ নিষিদ্ধ হওয়াটা নিশ্চিত হলেও লা লিগার ডিসিপ্লিনারি কমিটি নিশ্চিত করে রেফারির সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করায় তিন ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন ব্রাজিলিয়ান অধিনায়ক। ওই সিদ্ধান্তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষেও খেলা হয়নি তার। অবশেষে তিন ম্যাচ মাঠের বাইরে কাটিয়ে এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন নেইমার। শুক্রবার সংবাদমাধ্যমে তার খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন এনরিকে, ‘প্রতিযোগিতায় নামার জন্য নেইমার প্রস্তুত।’

কাতালান ডার্বি ফুটবল বিশ্বে খুব একটা উত্তেজনা না ছড়ালেও কাতালুনিয়ায় কিন্তু প্রভাব পড়ে ব্যাপক। উত্তেজনায় ঠাসা এই ম্যাচে নেইমারকে আটকাতে চেষ্টার কমতি রাখবে না এস্পানিওল। মানসিকভাবে তাকে খেপানোর চেষ্টা করলে নেইমার বিষয়টি সামলাতে পারবেন তো? এনরিকের পূর্ণ আস্থা আছে শিষ্যের ওপর, ‘এই ধরনের পরিস্থিতি সামলাতে ও ওস্তাদ। সবচেয়ে বেশি ফাউলের মুখোমুখি হতে হয় নেইমারকে, আর আমার মনে হয় ওই পরিস্থিতি ও খুব ভালোমতোই সামলাতে পারে। যদিও এস্পানিওলের বিপক্ষে ডার্বি বলে কথা, সবাইকে মাথা ঠান্ডা রেখে খেলতে হবে।’ ইএসপিএন

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক