কেন দেশের মানুষ রোনালদোর বিরুদ্ধে, উত্তর খুঁজছেন পর্তুগিজ কোচ

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০১৭, ১২:৫২আপডেট : ০৬ মে ২০১৭, ১৩:১৬

পর্তুগিজ কোচ সান্তোসের সঙ্গে রোনালদো দিনকয়েক আগে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে হ্যাটট্রিক করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত পারদফরম্যান্সের পর পর্তুগিজ উইঙ্গার রিয়াল মাদ্রিদ ভক্তদের অনুরোধ করেছিলেন, তাকে যেন আর কেউ গ্যালারি থেকে দুয়ো না দেয়। নিজের ক্লাবের সমর্থকদের কাছ থেকে বাজে কথা শোনাটা রুটিনে পরিণত হয়েছে রোনালদোর, এমনকি সেটা ভালো পারফরম করার পরও! শুধু ক্লাব নয়, দেশের মানুষের কাছেও সমালোচিত হতে হয় তাকে। কিন্তু কেন, সেই উত্তরটাই ‍খুঁজছেন পর্তুগাল জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোস।

এমনও হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে জোড়া গোল করেছেন, এরপরও মাঠ ছাড়ার মুখে গ্যালারি থেকে দুয়ো শুনতে হয়েছে রোনালদোকে। রিয়াল মাদ্রিদ পেরিয়ে সেটার প্রভাব পর্তুগালেও সমানভাবে পড়ে, এমনকি পর্তুগিজ ফুটবল ভক্তরা ‘মেসি মেসি’ চিৎকার তোলেন রোনালদোর হোটেলের সামনে। যার হাত ধরে প্রথমবার ইউরো জয়ের স্বাদ পেয়েছে পর্তুগাল, রিয়ালের জার্সি গায়ে যিনি গোলের বন্যা বইয়ে দিচ্ছেন, তাকে ঘিরে এত সমালোচনা কেন? সেটার উত্তরই খুঁজছেন পতুর্গালকে ২০১৬ ইউরো জেতানো কোচ সান্তোস, ‘আমি বুঝি না কেন কিছু পর্তুগিজের কাছে রোনালদোর মূল্য নেই।’

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজের ছায়ায় বন্দি ছিলেন রোনালদো। যদিও নকআউট পর্বে, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের প্রথম লেগে যেভাবে পারফরম করেছেন তিনি, তা এক কথায় অনন্য। তবু সমালোচনা শেষ হচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গারকে নিয়ে। সান্তোস তাই আফসোস করে বললেন, ‘গ্রুপ পর্বে অভিযোগ ছিল, রোনালদো গোল করতে পারছে না। এরপর যখন ও গোল করতে শুরু করল, তখন আবার অভিযোগ, রোনালদো তো অন্যভাবেও কিছু করতে পারতো।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী