মেসি বলেই নিষেধাজ্ঞা ‍তুলে নিয়েছে ফিফা?

স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০১৭, ১৩:৩৪আপডেট : ০৭ মে ২০১৭, ১৩:৩৮

মেসি বলেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা? রেফারির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছিলেন আর্জেন্টাইন স্টার লিওনেল মেসি। আর তাতেই চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। যদিও আপিল করার সুবাদে নিষেধাজ্ঞা উঠে গেছে মেসির। আর এতে ভিন্ন কিছুর প্রভাব দেখছেন চিলিয়ান তারকা আরতুরো ভিদাল! তার মতে, মেসি বলেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা!

ভিদালের এমন মনে করার কারণ বিশ্বকাপে লাতিন অঞ্চলের বাছাইয়ে পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা। এই অবস্থানে থেকে শেষ করলে প্লে অফে খেলতে হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু নিষেধাজ্ঞা উঠে যাওয়াতে মেসির খেলা নিয়ে কোনও সংশয় রইলো না। তাই বিশেষ মুহূর্তের আগে এমনটি করায় ভিদাল একে দেখছেন ফুটবলের ভারসাম্যহীনতা হিসেবেই, ‘আসলে ইস্যুটা জটিল। এভাবে নিয়ম-নীতি সবার জন্য যদি একই হতো, তাহলে ভালো হত।’

তিনি আরও যোগ করেন, ‘এমন সিদ্ধান্ত অবশ্যই আর্জেন্টিনার জন্য ভালো। মেসি ও ফুটবলের জন্যেও। কারণ মেসি সব সময় তার জাতীয় দলের জন্য সব কিছু দিয়ে দেয়। কিন্তু এভাবে যদি সবার জন্য নিয়ম-নীতি একই হতো তাহলে ভালো হতো।’

অবশ্য ভিদালের আক্ষেপ প্রকাশ করার আরেকটি কারণও আছে। চিলির মিডফিল্ডার গ্যারি মেদেলও একই কারণে মেসির মতো নিষেধাজ্ঞা পেয়েছিলেন! যদিও রেফারি ম্যাচ রিপোর্টে মেসির বিরুদ্ধে কোনও অভিযোগই আনেননি।  টিভি ক্যামেরায় ফুটেজ দেখেই তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী